এবার পাবজির দরজা বন্ধ হল দেশে

PubG

সীমান্ত সংঘর্ষের জেরে ভারতে বন্ধ করা হল আরও ১১৮ টি চীনা অ্যাপ। এবার এই ডিজিটাল স্টাইক থেকে ছাড়া পায়নি পাবজিও। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা যায়, দেশের সুরক্ষা ও অখণ্ডতার স্বার্থে ৬৯-এ ধারায় এই অ্যাপগুলির ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। পাবজি দক্ষিণ কোরিয়ার সংস্থা হওয়া সত্বেও মূলত চীনা যোগই রয়েছে এই অ্যাপ বন্ধ হওয়ার পিছনে। দক্ষিণ কোরিয়ার সংস্থা পাবজি কর্পোরেশন এই পাবজি গেমটি তৈরি করেছে। গিনো গেমস নাম নিয়ে সংস্থাটি যাত্রা শুরু করেছিল। এখন এই ইন্টারনাল গেম স্টুডিওটি, যার বাজারে পরিচিতি ব্লু হোল স্টুডিও নামে।

দেখা যাচ্ছে, এই ব্লু হোল স্টুডিও সংস্থার ১.৫ শতাংশ শেয়ার রয়েছে চীনা টেক জায়ান্ট টেনসেন্টের কাছে। ২০১৭ সালে চীনেই পাবজিকে নিষিদ্ধ করা হয়। পরে টেনসন্ট পাবজির একটি চীনা সংস্করণ তৈরি করার জন্য অগ্রসর হয়। টেনসেন্টের লোগো ব্যবহার করে ২০১৮ য় তৈরি হয়ে যায় পাবজির মোবাইল সংস্করণ। তাই পাবজি মোবাইলের চীন যোগ মোটেই কম নয়। খুব দ্রুতই পাবজির এই চীনা সংস্করণটি জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে যায়। এই অ্যাপ ব্যবহার করে চীন, বিদেশে রাখা সার্ভারের সঙ্গে ব্যবহারকারীদের তথ্য হ্যাক করছিল বলেও অভিযোগ রয়েছে। তাই জনস্বার্থের পরিপন্থী এই যুক্তিতেই পাবজি ভারতে বন্ধ করা হল বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *