রেকর্ড উচ্চতায় সূচক

Sensex-5

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহের জোরদার ধাক্কা। আবার গত অর্থবর্ষে জিডিপি তলিয়ে যাওয়া। অন্যদিকে চলতি অর্থবর্ষে বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই। তবুও দমিয়ে রাখতে পারছে না শেয়ার বাজারকে। সূত্রের খবর, ৩৮২.৯৫ পয়েন্ট বেড়ে সেনসেক্স থেমেছে ৫২,২৩২.৪৩ অঙ্কে। এটি নতুন রেকর্ড। পাশাপাশি নিফটি সম্প্রতি নজির গড়ছে। ১১৪.১৫ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে ১৫,৬৯০.৩৫ অঙ্কে। এক্ষেত্রে একাংশের বক্তব্য, গত একপক্ষ কালের মধ্যে সংক্রমণ কমা ও গত অর্থবর্ষে বেশ কিছু সংস্থার ভাল ফলই সূচক বৃদ্ধিতে ইন্ধন জুগিয়ে চলেছে।

এক্ষেত্রে বলা হয়েছে, অর্থনীতি জুলাই মাস থেকে ঘুরে দাঁড়াবে এবং আগামী দিনে ভাল ফল করবে। সেই আস্থাই লগ্নিকারীদের বাজারে আসার অন্যতম কারণ বলে জানানো হয়েছে। যা সূচককে রেকর্ড উচ্চতায় নিয়ে গিয়েছে। অন্য একটি অংশের অভিমত, অর্থনীতির উন্নতির পক্ষে পাকাপোক্ত পরিসংখ্যান এখনও মেলেনি। বাজারের এতটা উত্থান ধরে রাখা মুশকিল বলেও জানানো হয়। রিজার্ভ ব্যাঙ্কও বার্ষিক রিপোর্টে টানা উত্থানে উদ্বেগ প্রকাশ করেছে বলেও খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *