Shefali Verma-2Others Sports 

মহিলা ক্রিকেটে টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে শেফালি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দুই নম্বরে শেফালি। সূত্রের খবর, ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন মুখ শেফালি বর্মা আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকার ২ নম্বরে চলে এলেন। জানা গিয়েছে, তাঁর অর্জিত পয়েন্ট ৭৪৪ রান। এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। তাঁর পয়েন্ট সংগ্রহ ৭৪৮। পাশাপাশি ৭ নম্বরে রয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ইনিংসে ভারতের জয়ে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। আবার অলরাউন্ডার তালিকায় ৪ নম্বরে রয়েছেন দীপ্তি শর্মা। বোলিং তালিকায় দীপ্তি ৬ নম্বরে জায়গা পেয়েছেন।

Related posts

Leave a Comment