জুনিয়র বিশ্বকাপে রুপো জয়ী বাংলার অভিনব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জার্মানির সুল-য়ে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জয়ী হল অভিনব। ২৫৭.৭স্কোর করে এই জয়। মাত্র ১৪ বছর বয়েসে এই সাফল্য পেল সে। প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় নজির গড়েছে বাংলার অভিনব সাউ। আসানসোলের এই বিস্ময় প্রতিভাকে ঘিরে উন্মাদনা।

