চাষের মাঠে ১০০ মিটার দৌড়েছেন বোল্টের থেকেও দ্রুতমানব কর্নাটকের শ্রীনিবাস

Srinivasa Gowda

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাদামাটি ভরা জমিতে ষাঁড়ের লাগাম ধরে ছুটে চলেছেন কর্নাটকের শ্রীনিবাস গৌড়া। তিনি তার এই রেকর্ডে বিশ্বচ্যাম্পিয়ন উসেইন বোল্টকেও পিছনে ফেলেছেন । ২৮ বছর বয়সী যুবক শ্রীনিবাস ১৪২.৫০ মিটার দৌড়েছেন মাত্র ১৩.৬২ সেকেন্ডে।

দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী এই কাম্বালা খেলার ইতিহাসে শ্রীনিবাসের থেকে দ্রুত দৌড়বীর এর আগে কখনো কেউ আসেননি। তিনি ৩০ বছর পুরানো এই খেলায় রেকর্ড গড়েছেন। বোল্ট মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড করেছেন, যা এখনও পর্যন্ত কেউ ছুঁতে পারেননি। শ্রীনিবাস যে রেকর্ড করেছেন তা হিসাব করলে দেখা যায় যে তিনি ১০০ মিটার দৌড়তে সময় নেবেন মাত্র ৯.৫৫ সেকেন্ড, যা কিনা বোল্টের থেকে ০.৩ সেকেন্ড কম।

শ্রীনিবাসের এই রেকর্ডার কথা শুনে কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু জানান, তিনি সেরা সাই কোচদের সামনে ট্রায়াল দেওয়ার জন্য তাঁকে ডাকবেন।

কেন্দ্রীয় মন্ত্রীর এই সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ ক্রীড়াবিদ হাই জাম্পার শরদ কুমার থেকে শুরু করে বলিউডের নামজাদা অভিনেতা সুনীল শেট্টি।

যদিও শ্রীনিবাস বোল্টের সঙ্গে নিজের তুলনায় নারাজ। তিনি বলেছেন, “বোল্ট একজন বিশ্ব চ্যাম্পিয়ন। আর আমি তো দৌড়ই কাদাভরা ধান ক্ষেতে।”

দক্ষিণ ভারতের কর্নাটকের ম্যাঙ্গালোর ও উদুপি অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ও প্রাচীন ষাঁড়ের দৌড় হল কাম্বালা। নিজের সেরা প্রশিক্ষণপ্রাপ্ত ষাঁড় নিয়ে বিভিন্ন গ্রাম থেকে দলে দলে যুবকরা কাম্বালায় যোগ দিতে আসেন। “ষাঁড়দের জোরে দৌড়তে বাধ্য করা হচ্ছে”- পশু অধিকার কর্মীদের এই অভিযোগে কয়েক বছর আগে বন্ধ বন্ধ হয়ে গিয়েছিলো এই খেলা। কংগ্রেসের আমলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিশেষ বিল পাশ করিয়ে পুনরায় কাম্বালা চালু করেন। এই খেলার মূল পুরষ্কার হলো লাখ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *