মন্টে কার্লো টেনিসে চ্যাম্পিয়ন স্টেফানোস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মন্টে কার্লো টেনিসে চ্যাম্পিয়ন হলেন গ্রিসের স্টেফানোস চিচিপাস। ফাইনালে তিনি পরাজিত করেছেন রুশ তারকা আন্দ্রে রুবলেভকে। গ্রিক তারকা জয়ী হলেন ৬-৩ ও ৬-৩ ফলাফল। উল্লেখ করা যায়, গ্রিসের প্রথম টেনিস তারকা হিসেবে চিচিপাস জয়ী হয়েছেন এটিপি সার্কিট টুরের ট্রফি। জয়ের পর স্টেফানোসের মন্তব্য, ‘খুব সুন্দর একটা সপ্তাহ কাটালাম। এই ছন্দ ধরে রাখতে হবে’।

