Tag: Birthday
জ্যোতি বসুর জন্মদিবস
আজ পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিন। ১৯১৪ সালের ৮ জুলাই তাঁর জন্ম। এই জন্মদিন পালনে বিশেষ কর্মসূচি গ্রহণ করতে চলেছে সিপিএম। কিংবদন্তী এই নেতার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন সিপিএমের।
মহেন্দ্র সিং ধোনির জন্মদিবস
প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিবস। ৪১ বছরে পা দিলেন তিনি। দেশকে ৩ টি আইসিসি খেতাব উপহার দিয়েছেন মাহি ৷ তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হয়েছে ভারত। ২০০৭ সালে পাকিস্তানকে পরাজিত করে আইসিসি টি -টোয়েন্টি বিশ্বকাপ এসেছিল ভারতে ৷
সাহিত্যিক বুদ্ধদেব গুহ-র জন্মদিবস
বাংলার কথা সাহিত্যিক ও অগ্রগণ্য লেখক বুদ্ধদেব গুহ ১৯৩৬ সালের ২৯ জুন জন্মগ্রহণ করেন।
জ্য জাক রুশো-র জন্মদিবস
আজ ২৮ শে জুন। ১৭১২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন জ্য জাক রুশো।
রাহুল দেববর্মনের জন্মদিবস
প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাহুল দেববর্মন জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে। ১৯৩৯ সালের ২৭ জুন তাঁর জন্ম। অজস্ৰ গানের সুর দিয়েছেন তিনি। ১৯৬০সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি সিনেমার গানে সুর দিয়েছেন।
লিওনেল মেসি-র জন্মদিবস
লিওনেল মেসি দিয়েগো মারাদোনার পর লাতিন আমেরিকা ও বিশ্ব ফুটবলে অন্যতম একটি নাম। ১৯৮৭সালের ২৪ জুন তাঁর জন্ম। আর্জেন্টিনার রোজারিওতে জন্ম। মেসি ইতালিয়ান বংশোদ্ভূত একটি মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন। তাঁর পিতা একটি ফ্যাক্টরিতে কাজ করতেন।
মেসিকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক তিনি। ৭ বার
ব্যালন -ডিঅর ও ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন-শু জেতার কৃতিত্ব অর্জন করেছিলেন মেসি। তাঁর ড্রিবলিং ও জাদুকরী ফ্রি-কিক ফুটবলপ্রেমীদের মন জয় করেছে।
বেনজির ভুট্টো-র জন্মদিবস
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে।
