আমদানি-রফতানি ক্ষেত্রে কেন্দ্রের হেল্পডেস্ক
হেল্পডেস্ক কেন্দ্রীয় সরকারের। সূত্রের খবর, করোনা পরিস্থিতির মধ্যে অন্য দেশের সঙ্গে ভারতের আমদানি-রফতানি ক্ষেত্রে যাতে সমস্যা না-হয়, তা নিশ্চিত করার জন্য হেল্পডেস্ক চালু করেছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক।
হেল্পডেস্ক কেন্দ্রীয় সরকারের। সূত্রের খবর, করোনা পরিস্থিতির মধ্যে অন্য দেশের সঙ্গে ভারতের আমদানি-রফতানি ক্ষেত্রে যাতে সমস্যা না-হয়, তা নিশ্চিত করার জন্য হেল্পডেস্ক চালু করেছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক।
করদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা। সূত্রের খবর, আয়করদাতাদের রিটার্ন জমা সহজ করার জন্য অফলাইন ইউটিলিটি ব্যবস্থা আনছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে জানা গিয়েছে, এতে নেট ছাড়াই রিটার্ন ফর্মে লেখা ও তথ্য সংশোধন করা যাবে।
নেট মাধ্যমে নতুন নিয়ম। সূত্রের খবর, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো ওটিটি প্ল্যাটফর্ম ও ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়াকে নিয়মে বাঁধার জন্য এবার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার।
১ মার্চ থেকে করোনা টিকা বয়স্কদের। সূত্রের খবর, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্ট লাইন ওয়ার্কারদের পর এবার আগামী ১ মার্চ থেকে ২৭ কোটি সাধারণ মানুষের টিকাকরণ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।
বিগত ৬ মাসের মধ্যে লৌহ আকরিক থেকে তৈরি প্রাথমিক লোহার টুকরো এবং ইস্পাতের ছাঁটের মতো কাঁচামালের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ফলে বিপদ বেড়েছে ঢালাই শিল্পে। সংশ্লিষ্ট মহলের দাবি, খরচের জেরে উৎপাদন কমাতে বাধ্য হয়েছে।
মহিলাদের বিয়ে নিয়ে ভাবনা। সূত্রের খবর, মহিলাদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার ভাবনা-চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, মধ্যপ্রদেশের এক নেতার মন্তব্য ঘিরে বিতর্ক।
কেন্দ্রীয় উদ্যোগ। সূত্রের খবর, কয়লা শিল্পের পরিকাঠামো উন্নয়নে খনি থেকে পরিবহণের জন্য রেললাইন বসানো-সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
এয়ার-ব্যাগ প্রস্তাব। সূত্রের খবর, সুরক্ষার জন্য গাড়ির চালকের পাশে যাত্রীর সিটে এয়ার-ব্যাগ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার।
হংকং থেকে বিনিয়োগে নয়া ভাবনা। সূত্রের খবর, ভারতে হংকং-এর বিনিয়োগকারীদের বিনিয়োগ প্রস্তাব খতিয়ে দেখে নিয়ম শিথিল করতে পারে কেন্দ্রীয় সরকার।
শীঘ্রই নতুন বস্ত্রনীতি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এক্ষেত্রে উল্লেখ করা হবে উৎপাদন ভিত্তিক আর্থিক সুবিধার প্রকল্পের কাঠামোও।