মহারাষ্ট্রে বাঘের হানায় মৃত ১
জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে বাঘের হানার প্রাণ গেল মহারাষ্ট্রের এক প্রৌঢ়ের। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গড়চিরৌলি জেলার কোন্ধালা গ্রামে।
জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে বাঘের হানার প্রাণ গেল মহারাষ্ট্রের এক প্রৌঢ়ের। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গড়চিরৌলি জেলার কোন্ধালা গ্রামে।
ফ্লোরিডায় নোঙর করা জাহাজে আরও এক যাত্রীর মৃত্যু। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, ফ্লোরিডায় কোরাল প্রিন্সেস জাহাজ নোঙর করে। নোঙর করার আগেই ওই জাহাজে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
রণক্ষেত্রের চেহারা বীরভূমের পাঁড়ুই। ঘটনাটি ঘটে পাঁড়ুই থানার বনশঙ্কা অঞ্চলের তালিবপুর গ্রামে। স্থানীয় সূত্রের খবর, গ্রামের হাইস্কুলকে কোয়ারান্টিন সেন্টার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত ঘিরে বাঁধল তুমুল গণ্ডগোল।
করোনার গ্রাসে পাকিস্তান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানের এক নাগরিকের মৃত্যু হল। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাফিজাবাদ এর বাসিন্দা।