Tag: india
ইংল্যান্ডের কাছে হার ভারতের
এজবাস্টনে পরাজিত হয়ে সিরিজ জেতা হল না ভারতের। পয়েন্ট টেবিলে পাকিস্তানেরও নীচে নামল ভারত। টিম ইন্ডিয়া এই মুহূর্তে চতুর্থ স্থানে। ৭ উইকেটে জয়ী হল ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন জনি বেয়ারস্টো।
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ান-ডে সিরিজ জয়ী হরমনপ্রীতরা
রেণুকার দাপট। আর সিরিজ ভারতের। শ্রীলঙ্কাকে দ্বিতীয় ম্যাচে পরাজিত করে ওয়ান-ডে সিরিজ জয়ী হল ভারত। পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা মহিলা দল তোলে ১৭৩ রান। এরপর হরমনপ্রীত কৌরের দল ২৫.৪ ওভারেই কোনও উইকেট না হারিয়ে ওই রান তুলে নেয়।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ী ভারত
ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ রানে জয়ী হল ভারত। দারুন লড়াই দিল আয়ারল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল: ভারত ২২৫-৭(২০) ও আয়ারল্যান্ড ২২১-৫ (২০)। ম্যাচ সেরা হয়েছেন দীপক হুডা।
তীরন্দাজি বিশ্বকাপে রুপো জয়ী ভারত
তীরন্দাজি বিশ্বকাপে রুপো জয় ভারতের। মহিলাদের রিকার্ভ বিভাগে রুপো পেলেন দীপিকা কুমারী,অঙ্কিতা ভকত ও সিমরণজিৎ কৌররা। অল্পের জন্য সোনা হাতছাড়া হল ভারতের। চিনা তাইপের কাছে দীপিকারা পরাজিত হয়েছেন ৫-১(৫৩-৫৬,৫৬-৫৬ ও ৫৩-৫৬)ফলাফলে।
ভুটানের সঙ্গে রেল-পরিষেবা ভারতের
ভুটান রাজ্যের সঙ্গে রেলপথ জুড়তে চাইছে ভারত। বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে এই প্রয়াস বলে জানা গিয়েছে। অসম রাজ্যের কোকড়াঝাঁর থেকে ভুটানের গ্যালিফু পর্যন্ত রেললাইন বসানোর প্রচেষ্টা রয়েছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, পণ্যবাহী ট্রেন পরিষেবায় বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে ভুটানের সঙ্গে ভারতের রেল যোগাযোগ স্থাপন করার পরিকল্পনা।
রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত: এনডিএ প্রার্থীর নাম ঘোষণা
রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা।
ই-বর্জ্য নিয়ে উদ্বেগ
দেশে ই-বর্জ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। এই সমস্যার সুরাহা কীভাবে হবে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন বিস্তর। আন্তর্জাতিক ই-ওয়েস্ট মনিটর -২০২০ অনুযায়ী জানানো হয়েছে,ভারত পৃথিবীর বৃহত্তম ই-বর্জ্য উৎপাদনকারী দেশ। চিন ও আমেরিকা প্রথম দুটি স্থানে রয়েছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের একটি সমীক্ষায় উল্লেখ করা হয়েছে,২০১৯-২০২০ সালে ভারত সর্বমোট ১০ লক্ষ ১৪ হাজার ৯৬১ টন ই-বর্জ্য উৎপাদন করে। পূর্বের বছরের তুলনায় যা ৩২ শতাংশ বেশি।
