Tag: Kolkata
কাল বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে প্রধানমন্ত্রী
আগামীকাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হাওড়ায় এই অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি ট্রেনের উদ্বোধন করতে চলেছেন। পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বোলপুর বা শান্তিনিকেতন স্টেশনে চালু করার আবেদন জানানো হয়। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ।
কলকাতায় রাজ্যের নতুন রাজ্যপাল
কলকাতায় রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সূত্রের খবর,আগামী কাল বুধবারই রাজ্যপাল হিসেবে শপথ নিতে পারেন বলে জানা যায় । ১৯৫১ সালে তাঁর জন্ম। কেরলের কোট্টায়াম জেলায় জন্মেছিলেন তিনি। অবসরপ্রাপ্ত এই আইএএস অফিসার কর্মজীবন শুরু করেছিলেন একজন ব্যাঙ্ককর্মী হিসেবে। উল্লেখ্য,১৯৭৭সালের ব্যাচের এই আইএএস অফিসার ও অবসপ্রাপ্ত আমলা সিভি আনন্দ বোসকে বাংলার রাজ্যপাল নিয়োগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

