নদীর মন্দা চেহারা আরও বিপদমুখী করে তুলেছে সুন্দরবনকে

sundarban

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গতি হারাচ্ছে নদী। জলবহন ক্ষমতা কমছে। সুন্দরবন অঞ্চলের নদীগুলির নাব্যতা কমে যাওয়ার জন্য দুর্দশা বাড়ছে। নদীর মন্দা চেহারা আরও বিপদমুখী করে তুলেছে সুন্দরবন সংলগ্ন এলাকাগুলিকে। আয়লা ,বুল্বুল ও আম্ফান সুন্দরবনবাসীদের নতুন নতুন শিক্ষা দিয়েছে। আয়লার পর স্থানীয় বাসিন্দারা মনে করেছিলেন , নদীবাঁধ গুলির অবস্থা এবার বুঝি ভাল হবে। তা আর হয়নি। ২০০৯ সালে আয়লার পর কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রয়াসে সুন্দরবনের নদীবাঁধ কংক্রিট হবে এই প্রত্যাশা ছিল সেখানকার মানুষের। ২০১৫ সালের মধ্যে এই প্রজেক্ট শেষ করার কথা থাকলেও তা হয়নি। ২০২০ সালের আম্ফান আস্ফালনে কঙ্কালসার অবস্থাতে রয়েছে নদীবাঁধগুলি। বিপদের মাত্রা আরও বাড়বে সেটা আন্দাজ করছেন সুন্দরবনের মানুষ ও সুন্দরবনের গবেষকরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *