শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে নজির তিসারার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পেরেরার ৬ ছক্কা। শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে ৬ বলে ৬ ছক্কা মারলেন তিসারা পেরেরা। ‘এ’ তালিকাভুক্ত ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় তিনি এই নজির গড়লেন। এক্ষেত্রে আরও জানা যায়, মেজর ক্রিকেট ক্লাব প্রতিযোগিতায় তিসারা খেলছিলেন শ্রীলঙ্কা আর্মি ক্লাবের হয়ে। প্রতিপক্ষ ছিল ব্লুমফিল্ড অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব। তিনি ব্লুমফিল্ডের অফ স্পিনার দিলহাল কুরের ৬ বলে ৬টি ছক্কা মেরেছেন। শেষ পর্যন্ত তিসারা অপরাজিত থাকেন ১৩ বলে ৫২ রান করে। তিনি ৫ নম্বরে খেলতে নামলেন। ওই সময় বাকি ছিল ২০টি বল। পাশাপাশি ‘এ’ তালিকাভুক্ত ক্রিকেটে তিসারা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম অর্ধশতরান করার নজিরও গড়ে ফেললেন।

