আজকের রাশিফল

rasi

বৃহস্পতিবার ০১ পৌষ ১৪২৭; ইঃ ১৭ ডিসেম্বর ২০২০

মেষ: অর্থ-সংক্রান্ত সমস্যার কারণে উদ্বিগ্ন হওয়ার আশঙ্কা। কোন প্রতিবেশীর সাথে ঝগড়ার কারণে মেজাজ খারাপ হতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়। কাজের ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ১

বৃষ: কাজে এবং ঘরে কিছু চাপ খিটখিটে করে তুলতে পারে। ঋণের অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে হতে পারে। পেশাগত দিকে হিসাবী পদক্ষেপ পুরস্কৃত হতে পারে। নতুন প্রকল্প গ্রহণ করার সঠিক সময়। নিকট ভ্রমণ লাভদায়ক হতে পারে। সুভ সংখ্যা: ৯

মিথুন: উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা – যা আর্থিকভাবে লাভবান করতে পারে। প্রেমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়াজন। স্ত্রীর মন্দ স্বাস্থ্য কাজে বাঁধার কারণ হতে পারে। শুভ সংখ্যা: ৭

কর্কট: ভয়, সন্দেহ, রাগ, লোভ ইত্যাদির মত নেতিবাচক চিন্তা-ভাবনা ত্যাগ করা উচিত। কোনও অতিথি বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে, যার কারণে অর্থ ব্যয় হতে পারে। ব্যবসায়ীদের জন্য ভাল। শুভ সংখ্যা: ২

সিংহ: খুশির খবর পাওয়ার সম্ভাবনা। প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হতে পারে। স্বল্প দূরত্বের ভ্রমণে আনন্দ লাভ। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। একাকিত্ব হয়ে সময় কাটানোর আদর্শ দিন। শুভ সংখ্যা: ৯

কন্যা: বিনিয়োগের ক্ষেত্রে সঠিক চিন্তা ভাবনা করা প্রয়োজন। পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করার সময়। বাহ্যিক ব্যাপারে মনকে বিচলিত হতে দেওয়া ঠিক হবে না। শুভ সংখ্যা: ৭

তুলা: শক্তির প্রাচুর্যতা থাকলেও কাজের চাপ বিরক্তির কারণ হতে পারে। কোনও পুরানো বন্ধু আর্থিক সাহায্য চাইতে পারে। অপ্রত্যাশিত দায়িত্ব বৃদ্ধির ফলে দিনের পরিকল্পনা ব্যাহত হতে পারে। মতপার্থক্যের দরুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ১

বৃশ্চিক: কোন বন্ধুর দ্বারা জ্যোতিষতাত্ত্বিক পথপ্রদর্শন স্বাস্থ্য ভাল রাখতে উৎসাহিত করবে। আর্থিক দিক শুভ, তবে খরচ বৃদ্ধির ফলে সঞ্চয় করা কঠিন হতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শুভ সংখ্যা: ৩

ধনু: অর্থ সম্পর্কিত যে কোনও সমস্যার সমাধান হতে পারে। বন্ধুরা ব্যক্তিগত জীবন সম্পর্কে সদুপদেশ দিতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা। দানী মনোভাব গোপন আশীর্বাদ হতে উঠতে পারে। শুভ সংখ্যা: ৯

মকর: শক্তি পুনরুদ্ধারের জন্য সম্পূর্ণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। ক্ষুদ্রতর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৮

কুম্ভ: দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনতে পারে। দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হওয়ার সম্ভাবনা। ঘরে উৎসবের বাতাবরণ উত্তেজনা কম করতে পারে। কর্মক্ষেত্রে আশানুকূল পরিবেশ বজায় থাকবে। শুভ সংখ্যা: ৬

মীন: সৃজনশীল শখ চাপমুক্ত রাখতে সাহায্য করতে পারে । আর্থিক ক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা। প্রেমে উত্তেজিত হওয়া ঠিক হবে না। কারো কারোর জন্য পেশাদারী উন্নতি হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৪

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *