আজকের রাশিফল

rasi

শুক্রবার ০২ পৌষ ১৪২৭; ইঃ ১৮ ডিসেম্বর ২০২০

মেষ: বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের মধ্যে পরতে হতে পারে যা অস্বস্তিকর এবং উত্যক্ত বোধ করাবে। জমি ক্রয়-বিক্রয়ে লাভের সম্ভাবনা। কোনও ঘনিষ্ঠ বন্ধুর সম্পর্কে চিন্তা বৃদ্ধি পেতে পারে। ঊর্ধ্বতনদের বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি ভাল নয়। শুভ সংখ্যা: ৩

বৃষ: জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরী করা উচিত। আর্থিক লেনদেনের পক্ষে শুভ। পারিবারির দিক থেকে সমস্যাযুক্ত হওয়ার আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে শুভ নয়। লক্ষ্য অনুধাবনের পক্ষে ভাল দিন। ভুল যোগাযোগের কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। শুভ সংখ্যা: ২

মিথুন: পুরনো ঋণের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে সাবধান হওয়া প্রয়োজন। প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতার জন্য সম্মান বৃদ্ধি হতে পারে। আজ ঘরে অন্যদের অসন্তুষ্ট না করে পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া উচিত। শুভ সংখ্যা: ৯

কর্কট: ঋণের অর্থ ফেরত দিয়ে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। পরিবারের কোন বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য বিষয়ে কিছু উদ্বেগের সৃষ্টি হতে পারে। প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে প্রশংসা লাভের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৪

সিংহ: ব্যক্তিত্ব প্রস্ফুটিত হওয়ার সময়। মা অথবা বাবার স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হতে পারে। প্রিয়়জন খুশি রাখতে চেষ্টা করবে। কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ। মনের কথা খুলে বলা প্রয়োজন। শুভ সংখ্যা: ২

কন্যা: বাবা অথবা মায়ের জন্য অর্থ ব্যয় করতে হতে পারে। অপ্রত্যাশিত অতিথিরা বাড়িতে আসতে পারে। কোন ভাল আকস্মিক বার্তা পাওয়ার সম্ভাবনা। নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহিত হবে। শুভ সংখ্যা: ১

তুলা: ভয়ের কারণে খুশি বিঘ্নিত হতে পারে। আর্থিক ব্যবস্থা সম্বন্ধে সচেতনতা ভবিষ্যতে সংকট থেকে দূরে রাখবে। অতিথিদের প্রতি রূঢ় হওয়া উচিত হবে না। কর্মক্ষেত্র অনুকূলে থাকবে। মেজাজ সারা দিন ভাল থাকবে। শুভ সংখ্যা: ৩

বৃশ্চিক: আর্থিক দিক ভাল হলেও খরচ বৃদ্ধির ফলে সঞ্চয় করা কঠিন হতে পারে। জ্ঞান এবং উত্তম রসবোধ চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। কার্য দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করা প্রয়োজন। শুভ সংখ্যা: ৩

ধনু: স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। পুরোন কোনও বিনিয়োগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়ার সম্ভাবনা। কঠোর পরিশ্রমের ফলে আস্থা ও সমর্থন লাভ করার স্বভাবনা। শুভ সংখ্যা: ২

মকর: স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে। সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকা উচিত। দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত শুভ সংবাদ আসতে পারে। কোন আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ২

কুম্ভ: সবরকম দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেন গুলিকে সতর্কতার সাথে সামলান প্রয়োজন। কন্যার অসুস্থতা হতাশ করতে পারে। ব্যবসা সম্পর্কিত কথা কাউকে বলা উচিত হবে না। অত্যাধিক খরচ জীবন সঙ্গীনীর সাথে সম্পর্কের ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা: ৯

মীন: কোনও জায়গায় বিনিয়োগ আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে। ভালোবাসার জন্য উৎসাহময় দিন। পেশাদার বিষয় অনায়াসে সমাধান করার জন্য দক্ষতা ব্যবহার করা উচিত। বিস্ময়কর কোনও খবর পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৬

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *