আজকের রাশিফল

horoscope 1

শনিবার ০৯ মাঘ ১৪২৭; ইঃ ২৩ জানুয়ারী ২০২১

মেষ: কোন সাধুসন্তের কাছ থেকে স্বর্গীয় জ্ঞান মনে শান্তি এবং স্বস্তি এনে দেবে। কারও কাছে পরামর্শ না নিয়ে অর্থ বিনিয়োগ করা উচিত হবে না। কোনও নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে শুভ দিন। ভ্রমণের পক্ষে দিনটি ভালো নয়। শুভ সংখ্যা: ৬

বৃষ: আজ স্বাস্থ্য ভালো থাকবে। কোনও রক্ষণশীল বিনিয়োগের ফলে আরও বেশি অর্থ উপার্জন সম্ভব হতে পারে। ঘরের কোন কিছু পরিবর্তন করার আগে সবার সম্মতি বিশেষভাবে প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ৫

মিথুন: বাইরের কোনও কাজকর্মে লাভবান হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে অত্যধিক সন্দেহ প্রবণতা কেবলমাত্র শারীরিক ও মানসিক বিকাশকে ব্যাহত করে, ফলে এটি এক বিচলিত মানুষেও পরিণত করতে পারে। তরুণদের সঙ্গে যুক্ত এমন কার্য্যক্রমের জন্য ভালো সময়। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। শুভ সংখ্যা: 3

কর্কট: ভদ্র আচরণ প্রশংসনীয় হিসেবে গণ্য হবে। অস্থাবর সম্পত্তি চুরি হওয়ার আশঙ্কা, অতএব সতর্ক থাকতে হবে। পারিবারিক অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সমারোহের জন্য শুভ দিন। রাগের কারণে পরিবারের কোনও সদস্যের সাথে অভদ্র আচরণ হতে পারে। শুভ সংখ্যা: ৭

সিংহ: আজ কল্যাণকর দিন, ফলে দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজনের কারণে অর্থ ব্যয় হতে পারে। পুরোনো বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাতের ভালো দিন। প্রেমের ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া সম্ভব। শুভ সংখ্যা: ৫

কন্যা: কোনও স্বপ্নপূরণের সম্ভাবনা। আর্থিক দিক সচ্ছল হওয়ার কারণে কোনও বিপদ থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা। কর্মস্থলে কাজের চাপের কারণে স্ত্রীর সাথে সম্পর্ক কঠিন হয়ে উঠবে। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকতে পারে। শুভ সংখ্যা: ৪

তুলা: বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সাম্যজ্ঞস্যপূর্ণ দৃষ্টিভঙ্গী রাখা উচিত। অন্যদের কথা শুনে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পারিবারিক পরিস্থিতি সুখী এবং স্বচ্ছন্দ বলে মনে হচ্ছে না। শুভ সংখ্যা: ৬

বৃশ্চিক: খুব সক্রিয় থাকার দিন। স্বাস্থ্য আজ ভালো থাকবে। আকস্মিক পুরোনো কোনও ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে শুভ। যারা কোনও কাজ নিয়ে ব্যাস্ত ছিলো আজ তারা নিজের জন্য সময় পেতে পারে, কিন্তু ঘরে কোনওকারণে আবার ব্যাস্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ৮

ধনু: ধকলসাধ্য দিন হওয়া সত্বেও প্রাণশক্তি বজায় থাকবে। বন্ধ হওয়া ক্ষুদ্র ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ কাজে লাগতে পারে। পরিবারের কোনও সদস্যের আচরণের কারণে বিরক্ত হওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৫

মকর: কোন বন্ধু মুক্ত মানসিকতা এবং ধৈর্য্যশক্তির পরীক্ষা নিতে পারে। ফাটকায় লাভের সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিকতা সবার সামনে আনা উচিত হবে না। ভুল যোগাযোগ সমস্যার সৃষ্টি করতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপের কারণে চোখের সমস্যায় ভুগতে হতে পারে। শুভ সংখ্যা: ৫

কুম্ভ: যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাঁদের জন্য নিছকই আনন্দ উপভোগ করার দিন। কোনও নিমন্ত্রিত অতিথি বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে, যার কারণে আর্থিক ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রেম প্রকাশ্যে না আনাই ভালো। শুভ সংখ্যা: ৩

মীন: কর্মক্ষেত্রে কোনও সহকর্মী মূল্যবান কিছু চুরি করতে পারে, অতএব, এব্যাপারে যত্নবান হওয়া প্রয়োজন। পরিবারে দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময়। গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা মারাত্মক ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা: ৯

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *