টম ক্রুজের মহাকাশে শুট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মিশন ইম্পসিবল সিরিজের নায়ক। নিজেই স্ট্যান্ট করেন। এবার অসম্ভবকে সম্ভব করার উদ্যোগ টম ক্রুজের। এমন একটি ছবির পরিকল্পনা নিয়েছেন যার বেশ কয়েকটি দৃশ্যের শুটিংচলবে মহাকাশে।তবে কোনও স্টুডিওতে মহাকাশ সাজিয়ে শুটিং নয়। মহাকাশে তা সম্ভব হলে এটিই হবে ফিচার ছবির ইতিহাসে প্রথম মহাকাশে শুট করা ছবি।এই প্রকল্পের জন্য মার্কিন গবেষণা সংস্থা নাসার সাথে একদফা আলোচনা হয়েছে টমের।পাশাপাশি আলোচনা হয় বেসরকারি মহাকাশ সংস্থা এলোন মাস্কের স্পেস ক্স- এর সঙ্গেও। উল্লেখ্য আগামীতে একাধিক মহাকাশ যান পাঠানোর পরিকল্পনা রয়েছে স্পেস ক্স-এর। জানা যায়, একটি টিম নিয়ে মহাকাশে যেতে পারেন ক্রুজ।হলিউড তারকার এক মুখপাত্র সূত্রে জানা গিয়েছে, গোটা বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে।কোন ষ্টুডিও এই প্রকল্পে কাজ হবে তা এখনও ঠিক হয়নি।

