চোখ রাখুন আবহাওয়ার খবরে

weather 8 march

আজ পরিষ্কার আকাশ থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কয়েকটি জেলায়। আগামী রবিবারের পর আবারও তাপমাত্রা চড়বে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। শুষ্ক আবহাওয়া শুরু হবে। রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিমের হাওয়া বয়ে যাবে। তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। সকালের দিকে এবং সন্ধ্যায় মনোরম আবহাওয়া বিরাজ করবে। বেলা বাড়তেই গরম বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গে আজ পরিষ্কার আকাশ দেখা যাবে। উত্তরবঙ্গে দার্জিলিংসহ কয়েকটি স্থানে বৃষ্টির পূর্বাভাস। বেলার তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী সপ্তাহে পারদ অনেকটাই চড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *