ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাশিবরাত্রি কেন জানেন ?

shiv-sakti

একদিকে শিব স্মশান দেবতা। অন্যদিকে তিনি কাপালিকদের সাধক। আবার তিনি কৈলাসে ঘোর সংসারী। অনেকে বলে থাকেন জয় শিবশম্ভু। দেবাদিদেব মহাদেব, হরহর মহাদেব, ভোলানাথ, শিবশঙ্কর কতই তাঁর নাম। আজ শিবরাত্রি। সাধারণভাবে শিবরাত্রির ব্রত পালন করেন মহিলারা। তবে শিবরাত্রি শুধুমাত্র মেয়েলি ব্রত নয়। এ বিষয়ে প্রচলিত একটি কথা-কাহিনী রয়েছে। সেই কাহিনীটি হল-কৈলাসে একদিন মহাদেবকে বলেছিলেন,”এমন একটি ব্রতের কথা বলে দিন,যেটি সকলে পালন করে পাপমুক্ত হতে পারেন।” একথা শুনে দেবাদিদেব প্রত্যুত্তরে বলেছিলেন,” ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে ভয়াবহ অন্ধকার থাকে। সেই রাত্রি বা তিথিতে যে উপবাস করে আমি তার ওপর সন্তুষ্ট হই। এই রাত্রিকালীন সময়ের চার প্রহরে চারটি গঙ্গামাটির শিব গড়ে পুজো করলে আমি প্রসন্ন হই। উপকরণ বলতে বেলপাতা ও গঙ্গাজল। মন্ত্র তন্ত্র কিছু নেই। এটা করলেই খুব সহজে সবাই পাপমুক্ত হবে।”
প্রচলিত রয়েছে,এই ব্রত পালন করলে মহিলাদের সব কামনা-বাসনা পূরণ হয়। শিব ভক্তরা শিবলিঙ্গে গঙ্গাজল,দুধ,বেলপাতা ও ফুল দিয়ে পুজো করে থাকেন। মন্ত্র বলতে-“ওম নমঃ শিবায়”। ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল-মহাশিবরাত্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *