Entertainment 

অনুপমের বিয়ের খবর শুনে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন পিয়া ও পরমব্রত!

গায়ক অনুপম রায়ের বিয়ের খবরে তুঙ্গে টলিপাড়া। প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী যখন পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে সুখী দাম্পত্য জীবনযাপন করছেন, তখনই অনুপম নতুন করে ঘর বাঁধতে চলেছেন। গায়িকা প্রস্মিতার সাথে আগামী ২রা মার্চ রেজিস্ট্রি করে বিয়ে সারবেন তিনি।

এই খবর কানে যেতেই, অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া ও বর্তমান স্বামী পরমব্রত কী বললেন?
পিয়া একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অনুপমের জন্য শুভকামনা রইল। অনুপম ও প্রস্মিতার আগামী জীবন সুখের হোক।”

অনুপমের দীর্ঘদিনের বন্ধু ও অভিনেতা পরমব্রতও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, “দুজন মানুষ ভালোবেসে একসঙ্গে থাকতে চাইছে, এটা সবসময়েই আনন্দের খবর। অনুপম এবং প্রস্মিতাকে অনেক শুভেচ্ছা।”

অনুপমের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে প্রস্মিতা বলেছেন, “আমরা দুজনেই গানের জগতের মানুষ। পেশাগতভাবে আমাদের অনেকদিন ধরেই পরিচয় আছে। কিন্তু সম্পর্ক বলতে এক বছর হয়েছে।”

Related posts

Leave a Comment