“আমার দ্বারা আর হলো না…”, আদৃতর বিয়ের খবর উঠে আসতেই সোশ্যাল মিডিয়া পোস্ট সৌমিতৃষার?

মিঠাই ধারাবাহিকের সেট থেকেই শুরু হয়েছিল আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর প্রেম। দীর্ঘদিনের এই সম্পর্ক এবার গড়াচ্ছে নতুন সংসারে। আগামী ৯ মে চার হাত এক করে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন এই জনপ্রিয় জুটি।জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই-এর মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটেছেন আদৃত ওকৌশাম্বী। ধারাবাহিকের সেটেই তাদের প্রেমের সূত্রপাত হয়। তবে দীর্ঘদিন ধরেই এই সম্পর্ক গোপন রেখেছিলেন তারা।নতুন বছর শুরুতেই আদৃতকে বাহুলগ্না অবস্থায় দেখে সন্দেহ হয় সকলের। ধীরে ধীরে কৌশাম্বীর সাথে তার সম্পর্কের খবর বেরিয়ে আসে।

বিয়ের দিন এগিয়ে আসতেই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন কৌশাম্বী। ৯ মে মিঠাইর দিদিয়া ও আদৃত বিয়ে করবেন।বিয়ের খবর নিশ্চিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মিঠাইর চরিত্রে অভিনয় করা সৌমিতৃষা কুণ্ডু। একটি রিল ভিডিওতে শেয়ার করেছেন একটি মিষ্টি শিশুকে, যা দেখে অনেকের মনে অনেক রকমের ভাবনা এসেছে।

মিঠাই-আদৃতর বিয়ের খবরে খুশি মিঠাই ধারাবাহিকের মোদক পরিবার। লোপামুদ্রা সিনহা নিজের ইউটিউব চ্যানেলে বিয়ের কার্ড ও আনন্দের মুহূর্ত শেয়ার করেছেন।বিয়ের কার্ডে সাবেকিয়ানা ছোঁয়া। ঐতিহ্যবাহী রীতিনীতিতে হবে আদৃত ও কৌশাম্বীর বিবাহ।যাই হোক ৯ই মে মিঠাইর দিদিয়া কৌশাম্বী বিয়ে করবেন আদৃতকে। মিঠাই ধারাবাহিকের শেষ হওয়ার পর আদৃত ও সৌমিতৃষার মনোমালিন্যর খবর চড়চড়ে উঠেছিল। তবে বিয়ের এই সুখের মুহূর্তে সব ভুল ভুলে এগিয়ে যেতে চান সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *