মুখে মিষ্টি কথা আর মনে খারাপ চাওয়া আমার দ্বারা সম্ভব নয়! কার উদ্দেশ্যে এমন কথা জানালেন সৌমিতৃষা?

আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীর বিয়ে ঘিরে উত্তেজনা চরমে। তবে এই আনন্দের মধ্যেও ফের একবার আলোচনায় এসেছেন ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডুর। কারণ, আদৃত-কৌশাম্বির বিয়ের আগের রিইউনিয়নে উপস্থিত ছিল ‘মিঠাই’ টিমের প্রায় সকলেই, শুধু দেখা মেলেনি সৌমিতৃষার।এতেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কানাঘুষো শোনা যাচ্ছে, সৌমিতৃষার সম্পর্কের অবনতি হয়েছে গোটা ‘মিঠাই’ পরিবারের সঙ্গেই।আদৃতের বিয়েতে ডাক পাবেন কিনা সৌমিতৃষা এমন প্রশ্নও উঠছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি আদৃত-কৌশাম্বি বা সৌমিতৃষা কেউই।

তবে সৌমিতৃষার সোশ্যাল মিডিয়ায় করা কিছু পোস্ট ইঙ্গিত দিচ্ছে অন্য কিছুর দিকে। সোশ্যাল মিডিয়ায় সৌমিতৃষা লিখেছেন, “মনের মধ্যে খারাপ কথা রেখে মুখে মিষ্টি, এটা আমার দ্বারা হল না। যাকে সম্মান করি, সেটা মন থেকেই, যাকে ছেড়ে আসি, সেটাও মন থেকে।”এছাড়াও সৌমিতৃষা আরও লিখেছেন, “এমন অ্যাটিটিউড হলে কেউ তোমার থাকবে না।”

‘মিঠাই’ চলাকালীন আদৃতের সঙ্গে সৌমিতৃষার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। পরে জানা যায়, আদৃত সম্পর্কে জড়িয়েছেন কৌশাম্বির সঙ্গে।
সৌমিতৃষার মন খারাপের কারণ কি আদৃত-কৌশাম্বির বিয়ে, নাকি অন্য কিছু -সেটা সময়ই বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *