এ কোন সর্বনাশ হয়ে গেল জগদ্ধাত্রীর! এবার কী করবে সে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে, জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু একটি মামলার তদন্ত করছে। এরই মধ্যে জগদ্ধাত্রীর উপর আবারো আক্রমণ হয়। স্বয়ম্ভু তাকে বাঁচাতে পারবে কি?

অন্যদিকে, মেহেন্দি তার শাশুড়ি বৈদেহিকে জানায় যে কৌশিকী মুখার্জির চেয়ার পেতে তার আর খুব একটা দূরত্ব বাকি নেই। ঠিক তখনই প্রীতি জানতে চায় উৎসব কেন টাকা খরচ করছে। মেহেন্দি প্রীতিকে বলে যে এত কথা তাকে মানায় না।

এদিকে স্বয়ম্ভু সরাসরি রাজনাথকে জিজ্ঞাসা করে কেন সে জগদ্ধাত্রীর উপর হামলা চালাতে গিয়েছিল। রাজনাথ ভীষণ রাগান্বিত হয়ে জানায় যে সে কখনোই টাকা দিয়ে জগদ্ধাত্রীকে মারার জন্য লোক পাঠায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *