কার প্রেমে মজে সৌমিতৃষা? সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী

সৌমিতৃষা কুণ্ডু, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী, যাকে অনেকে ‘মিঠাই’ নামেও চেনেন এবং টলিউডও তার পদার্পণ হয়েছে দেবের হাত ধরে,তিনি সম্প্রতি তার জন্মদিন পালন করেছেন। তার জন্মদিনের পর তিনি একটি সাক্ষাৎকারে জানান যে তিনি প্রেমে পড়েছেন। কিন্তু তার প্রেমিক কে?

সৌমিতৃষা স্পষ্ট করে জানান যে তিনি ঈশ্বরের প্রেমে পড়েছেন, বিশেষ করে ভগবান কৃষ্ণের প্রেমে। তিনি একজন কৃষ্ণভক্ত এবং প্রতি বছর তার জন্মদিন কৃষ্ণের কাছে মথুরা-বৃন্দাবনে কাটাতে পছন্দ করেন।

সৌমিতৃষা তার কৃষ্ণপ্রেমের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, “আমি জীবনে একটাই প্রেমের গলিতে পা রেখেছি, আর সেটা হল বৃন্দাবন। আমার জন্মদিনের দিনটা আমি বরাবর চাই বৃন্দাবনে কাটাতে। এই নিয়ে দুবার কাটালাম। জানি না কতদিন পারব। ওখানে গেলে যেন এক শান্তি, প্রেমের অনুভূতি হয়। জন্মদিনের আগের রাত আমি ঘুমাতে পারি না। জেগে থাকি। মনে হয় উনি আমায় ডাকছেন। ছটফট করি আমি। আর উনি ডাকলে আমি সেটা উপেক্ষা করতে পারি না। যেতেই হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *