জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর আবার নতুন কোন বিপদ হবে না তো? সাধুদার কথায় জাগছে সন্দেহ

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে রোমাঞ্চের তুঙ্গে পৌঁছেছে। স্বয়ম্ভু রাজনাথকে জিজ্ঞাসাবাদ করে কেন সে জগদ্ধাত্রীর উপর হামলা চালাতে গিয়েছিল। রাজনাথ অস্বীকার করে বলে সে টাকা দিয়ে হত্যাকারী পাঠায়নি।

এদিকে, জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু গুলির ঘটনার তদন্ত করছে। কিন্তু ছবি দেখেও জগদ্ধাত্রী বুঝতে পারছে না কে গুলি চালিয়েছে।

জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর বিবাহ বার্ষিকীতে কৌশিকী সবকিছু আয়োজন করে।জগদ্ধাত্রীকে সে নিজের হাতে সাজিয়ে তোলে। কিন্তু বেরোনোর পরই জগদ্ধাত্রীর উপর আবারো হামলা হয়। ঘটনাস্থলে পৌঁছে জগদ্ধাত্রী দেখে কৌশিকী, কাঁকন, স্বয়ম্ভু এবং সেই রহস্যময় ব্যক্তি উপস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *