প্রায় দেড় বছর হয়ে গেল তিনি নেই, কিভাবে ঐন্দ্রিলার জন্মদিন পালন করলেন তার বাড়ির লোক?

আজ ঐন্দ্রিলা শর্মার জন্মদিন। বেঁচে থাকলে আজ তাঁর বয়স হত ২৬। কিন্তু বিধাতার পরিহাস, দুবার ক্যান্সারকে হারিয়েও শেষ রক্ষা হল না। মাত্র ২৪ বছর বয়সে চলে গেলেন তিনি।

ঐন্দ্রিলা জন্মদিন পালন করতে খুব ভালোবাসতেন। তাই এই দিনটা হাসিমুখেই উদযাপন করার চেষ্টা করছে তাঁর পরিবার।

ঐন্দ্রিলার মা সকাল থেকেই ৭টা ৩৪ মিনিটের অপেক্ষায় ছিলেন। কারণ সেই সময়ই ঐন্দ্রিলার জন্ম। ঐন্দ্রিলার নার্সিং স্কুলে ২৬টি গাছ রোপণ করা হবে।

ঐন্দ্রিলার বাবার কর্মস্থলেও বৃক্ষরোপণ করা হবে।
ঐন্দ্রিলার বোন ঐশ্বর্য সোশ্যাল মিডিয়ায় বোনের ছবি পোস্ট করে লিখেছেন, “হ্যাপি বার্থ ডে বিউটিফুল। এই দিনটার জন্য অনেক অনেক শুভেচ্ছা…দিদিভাই তোকেই সবচেয়ে বেশি ভালোবাসে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *