রাজনীতিতে আসার পর দিদি নম্বর ওয়ান কি ছেড়ে দেবেন? কী জানালেন রচনা?

 
অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিগত এক যুগ ধরে দিদি নাম্বার ওয়ান এর পরিচিত মুখ। যদিও বর্তমানে তার আরেকটি পরিচিতি তৈরি হয়েছে যা হল রাজনীতিক। হুগলির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রের লোকসভা প্রার্থী হিসেবে তিনি পদ পেয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হবেন আরেক অভিনেত্রী তথা রাজনৈতিক লকেট চট্টোপাধ্যায়। সুতরাং বলা বাহুল্য যে তাকে প্রচারকার্য জোরদার ভাবে চালাতে হবে।

 দিদি নাম্বার ওয়ানে দর্শকদের সাধারণত মনে কৌতূহল তাহলে কী রচনা বন্দ্যোপাধ্যায় কে আর এই অনুষ্ঠানে দেখতে পাওয়া যাবে না, এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে দুটোকেই তিনি সমানভাবে সময় দেবেন। দরকার হলে দিদি নাম্বার ওয়ান এর শুটিং তিনি রাতে করবেন।সুতরাং দর্শকরা কখনোই তার সঞ্চালনা থেকে বঞ্চিত হবে না।

 রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনেত্রী তথা রাজনৈতিক লকেট চট্টোপাধ্যায়ের যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুজনেই টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ এবং রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনার মধ্যে দিয়ে প্রত্যেক টেলি দর্শকের ঘরের পরিচিত অতিথি হয়ে উঠেছে।এখন রাজনৈতিক মহলে একটাই আলোচ্য বিষয় হলো যে দুই অভিনেত্রীর মধ্যে এই নির্বাচনী যুদ্ধ কতদূর গড়াতে পারে এবং এই যুদ্ধে কে জয়লাভ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *