হাড়ের ব্যথা রোধে কি করবেন?

Prevent Bone Pain

হাড়ের ক্ষয় বা হাড়ের ব্যথা নিয়ে ভুগছেন? কাহিল হয়ে উঠেছে জীবন। কষ্ট পাচ্ছেন? কি করবেন, ঠিক করে উঠতে পারছেন না। এই শারীরিক সমস্যা তৈরি হলে অবশ্যই অবহেলা না করে অর্থোপেডিক বা রিউমাটোলজিস্টদের পরামর্শ নেওয়া প্রয়োজন। বাত বা হাড় বিশেষজ্ঞরা চিকিৎসার পাশাপাশি এই রোগ প্রতিরোধে সচেতনতা ও সঠিক জীবনযাপনের কথাও বলে থাকেন। সেই নিয়েই এই প্রতিবেদন।

জেনে নিন কি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সুষম ও ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে। ​রোজকার খাদ্যতালিকার মধ্যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখবেন। দুধ, দই,পনির,ছোট মাছ,সবুজ শাক-সবজি প্রভৃতি। মনে রাখবেন, সূর্যালোক ভিটামিন-ডি এর অন্যতম প্রধান উৎস। প্রতিদিন ১০ থেকে ২০ মিনিট সকালের রোদটা লাগানোর চেষ্টা করতে হবে। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও ব্যায়াম করতে হবে। নিয়মিত হাঁটা-চলা করা, হালকা দৌড়ানো বা যোগব্যায়াম করা উপকারী। সিঁড়ি দিয়ে ওঠানামা করার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। হাড় মজবুত করার ক্ষেত্রে ক্ষতিকর অভ্যাস বর্জন করতে হবে। যেমন-ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকতে হবে। ​অতিরিক্ত চা, কফি ও সোডা জাতীয় পানীয় এড়িয়ে চলতে হবে। ৪০ উর্দ্ধ বয়স হলেই নিয়মিত হাড়ের ঘনত্ব বা বোন মিনারেল ডেনসিটি (BMD) পরীক্ষা করানো উচিত। হাড়ের ক্ষয়-ব্যথা বা এই সংক্রান্ত অস্বাভাবিকতা অনুভূত হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *