horoscope

আজকের রাশিফল

বুধবার ২৪ মাঘ ১৪২৯; ই: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ♈/মেষ (Aries): ঝগড়ুটে ব্যবহার নিজের নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, কারণ সম্পর্কগুলিকে স্থায়ীভাবে নষ্ট করতে পারে। নিজের লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে অতিরিক্ত সময় ব্যয়ের কারণে গার্হস্থ জীবন বিঘ্নিত হতে পারে। একতরফা মোহ শুধু মনোবেদনা এনে দেবে। শুভ সংখ্যা ৫ ♉/বৃষ (Taurus): কোনও প্রকার…

Read More
sunrise-3

সুপ্রভাত

আজঃ বুধবার ২৪ মাঘ ১৪২৯; ই: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ জন্মদিনঃভারতের প্রাক্তন রাষ্ট্রপতি জাকির হুসেইনগায়ক জগজিৎ সিং তিরোধান দিবসঃবিপ্লবী কল্পনা দত্তনাট্যকার গিরিশচন্দ্র ঘোষ তিথি: কৃষ্ণ তৃতীয়া;পূর্বফাল্গুনী নক্ষত্র, রাত্রি ০৭:১০ পর্যন্ত, পরে উত্তরফাল্গুনী নক্ষত্র;জন্মরাশি: সিংহ। সূর্যোদয়: ০৬:১৬/ সূর্যাস্ত: ০৫:২৫(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-১২:০৮; রাত-১২:১৩ভাটা আরম্ভ:- দিন-০৪:৫৮; রাত-০৫:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডি. সে./ সর্বনিম্ন…

Read More
new record west indies cricket

ক্যারিবিয়ান ক্রিকেটে নয়া রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নয়া রেকর্ড গড়লেন ক্রেগ ব্রেথওয়েটরা। ওপেনিংয়ে নতুন রেকর্ড হল। বুলাওয়াতে জিম্বাবোয়ের দুই ওপেনার ৩৩৬ রানের পার্টনারশিপ গড়লেন। ক্যারিবিয়ান ওপেনার জুটির এটি সর্বোচ্চ রান। ক্রেগ ব্রেথওয়েট (১৮২) ও ত্যাগনারায়ণ চন্দ্রপল (২০৭ অপরাজিত) এই রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ড গড়েছিলেন গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্স।

Read More
life and memories

জীবনে চলার পথে

সুস্থ মন ও মানুষের বর্তমান সময়ে বড় অভাব। হিংসা-হানাহানি ও বিদ্বেষ বেড়েই চলেছে। অস্থির সময়ে মনরোগ বিশেষজ্ঞ ও মনস্তাত্ত্বিক বিশ্লেষকরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে তাঁদের মতামত, কথা হজম করতে শিখতে হবে। তাহলে পরবর্তী সময়ে জিততে সাহায্য করবে।
তর্ক থেকে বিরত থাকার উপদেশ দেওয়া হয়েছে। তর্কে জিততে যাওয়া ঠিক নয়। এক্ষেত্রে সময়ের অপচয় হয় । প্রাচীন মুনি-ঋষিরাও একই উপদেশ দিয়ে এসেছেন।

Read More
womens ipl

প্রথম মহিলা আইপিএল : শুরু ৪ মার্চ

প্রথম মহিলা আইপিএল। মহিলা আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগ ঘিরে তৎপরতা। ঘোষণা হল প্রতিযোগিতা শুরু হওয়ার দিনক্ষণ। ভারতীয় মহিলা ক্রিকেটে অন্যতম ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, মহিলাদের টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হবে মহিলা আইপিএল। মহিলাদের প্রিমিয়ার লিগ ৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে। মুম্বইয়ে হবে গোটা প্রতিযোগিতা। হতে চলেছে মেগা নিলাম। প্রথম মহিলা আইপিএলে মোট ২২টি ম্যাচ হবে।

Read More
weather report

আবহাওয়ার খবর : কুয়াশাময় আকাশ

আজ ভোরে কুয়াশাময় আকাশ। বেশ কয়েকটি জেলায় সকাল থেকেই কমেছে দৃশ্যমানতা। কুয়াশার আবহে দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে ১০০ মিটারের কাছাকাছি। দিনে গরম বাড়ছে । রাতের দিকে হালকা ঠাণ্ডা। এই মুহূর্তে দিনের তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে ২২ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকছে।

Read More
earthquake and turkey

তুরস্ক -সিরিয়ায় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াতে ভয়াবহ মৃত্যু মিছিল । ৭.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল দুই দেশ। এই দুই দেশ থেকে আসছে বিপর্যয়ের ছবি। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৪ হাজারের কাছাকাছি । তুরস্কে সরকারীভাবে জানানো হয়েছে, ২,৩৮০ জনের মৃত্যু হয়েছে এই বিপর্যয়ে। আহত মানুষের সংখ্যা ১৪,৪৮৩ জনের কাছাকাছি । আবার সিরিয়া সরকার সূত্রের খবর, ১,৪৪৪ জনের মৃত্যু হয়েছে এই ভূ-কম্পনে । আহত মানুষের সংখ্যা তিন হাজারের মতো ।

Read More