horoscope

আজকের রাশিফল

বৃহস্পতিবার ২৫ মাঘ ১৪২৯; ই: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ♈/মেষ (Aries): কোনও স্বপ্ন পূরণের সম্ভাবনা। শেয়ারে অর্থ বিনিয়োগ করে থাকলে ক্ষতির মধ্যে পড়ার আশঙ্কা। বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া প্রয়োজন। গার্হস্থ্য ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে। কাজের চাপ মন দখল করে থাকায় প্রিয়জন অপরিমেয় সুখ দেবে। শুভ সংখ্যা ১ ♉/বৃষ (Taurus): আজ আর্থিকভাবে দিনটি…

Read More
sunrise-4

সুপ্রভাত

আজঃ বৃহস্পতিবার ২৫ মাঘ ১৪২৯; ই: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ শঙ্কট চতুর্থীশ্রী শ্রী শঙ্কটনাশিনী দুর্গাপূজা জন্মদিনঃ মনীশ ঘটক তিরোধান দিবসঃ বলাইচাঁদ মুখোপাধ্যায় তিথি: কৃষ্ণ চতুর্থী;উত্তরফাল্গুনী নক্ষত্র, রাত্রি ০৮:৪৫পর্যন্ত, পরে হস্তা নক্ষত্র;জন্মরাশি: কন্যা। সূর্যোদয়: ০৬:১৬/ সূর্যাস্ত: ০৫:২৫(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার আরম্ভ:- দিন-১২:৫৬; রাত-০১:০১ভাটা আরম্ভ:- দিন-০৫:৪৬; রাত-০৫:৫১ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ১৭…

Read More
oldman and health

বয়স্কদের জন্য স্বাস্থ্য সচেতনতা

স্বাস্থ্য সচেতনতায় বয়স্কদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা। একনজর দেখে নিন কী কী সেই পরামর্শ।
(১)নিয়ম মেনে জল পান করতে হবে। স্বাস্থ্য সমস্যার মূল কারণ হতে পারে পানীয় জল। বেশিরভাগ শরীরে জলের অভাব থেকেই নানাবিধ রোগ হতে পারে । বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, প্রতিদিন কমপক্ষে 2 লিটার জল পান করা উচিত।

Read More
finch retirement

অবসরের ঘোষণা করলেন আরন ফিঞ্চ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন আরন ফিঞ্চ। ২০২১ সালে তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া, “২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কোনও সম্ভাবনা নেই। ক্রিকেটকে বিদায় জানানোর এটাই সেরা সময়।” ৩৬ বছর বয়সী আরন ফিঞ্চ অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্ট খেলে ৬১৮ রান করেছেন।

Read More
madhyamik admit

মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড

মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে,আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে বোর্ডের ক্যাম্প অফিসগুলিতে পাঠানো হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড । এক্ষেত্রে জানানো হয়েছে,আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা অ্যাডমিট কার্ড হাতে পাবেন। পর্ষদের পক্ষ থেকে নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, অ্যাডমিট কার্ড নিয়ে কোনও অভিযোগ থাকলে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে পর্ষদকে জানাতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা।

Read More