উৎসবকে ফাঁসাতে নতুন ফাঁদ পাতল জগদ্ধাত্রী!
আজকের পর্বে দেখা যায়, জগদ্ধাত্রী এবং কৌশিকের নির্দেশ অনুসারে স্বয়ম্ভু এ
বং তার টিম মুখার্জি পরিবারে পৌঁছে যায়। সেখানে সকলের ঘর তল্লাশি করা হয়। এই ঘটনায় রাজনাথ রেগে স্বয়ম্ভুকে এক চড় মারে।
অন্যদিকে, কৌশিকীকে কে গুলি করে মারতে চেয়েছে সেই কেসের তদন্ত করতে গিয়ে জগদ্ধাত্রী একটি গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান পায়।
সে জানতে পারে, তৃতীয় ব্যক্তিটি কে, যে জ্যাসকে কৌশিকীকে গুলি করতে নির্দেশ দিয়েছিল।

