কঙ্কালীতলায় পুজো দিতে গিয়ে অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হলেন রণিত রয়!

নব্বইয়ের দশক থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা অভিনেতা রণিত রয় সম্প্রতি বাংলায় কাজ করতে এসেছেন।

শান্তিনিকেতন থেকে পূর্ব বর্ধমানের আউশগ্রামের রাজবাড়িতে শুটিং করছেন তিনি। কিন্তু শান্তিনিকেতনে পৌঁছেই প্রথমে কঙ্কালীতলায় যান অভিনেতা এবং ভক্তিভরে পুজো দেন।

রণিত রণবীর সোশ্যাল মিডিয়ায় মন্দিরের ভিতরে পুজো দেওয়ার ছবি শেয়ার করে লিখেছেন, “মা কালী ও ভোলেবাবা আমাকে টেনে এনেছেন, তাই আমি এসেছি।

আহা, কী সুন্দর ভাবে পুজো দিলাম! মায়ের মন্দিরে পুজো দেব। আমি লাইনে দাঁড়িয়েছিলাম। হঠাৎই কোথা থেকে একজন উদয় হলেন, আমাকে সোজা নিয়ে গেলেন মায়ের কাছে। পুরোহিতমশাই পুজো নিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *