Entertainment 

টলিউডের কিংবদন্তি ঋতুপর্ণ ঘোষের জনপ্রিয় টক শো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ ফিরছে! কিন্তু কিভাবে?

টলিউডের কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের আচমকা মৃত্যুর ১১ বছর পূর্তি হল। ২০১৩ সালে ৩০ মে তিনি চলে যান, যা চলচ্চিত্র প্রেমীদের কাছে আজও বেদনার কারণ। ঋতুপর্ণ শুধু একজন অসাধারণ পরিচালকই ছিলেন না, একজন দক্ষ লেখক ও সঞ্চালকও ছিলেন।

তার জনপ্রিয় টক শো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ টেলি দুনিয়ায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। অপর্ণা সেন, মৌসুমী চট্টোপাধ্যায়, শ্রেয়া ঘোষাল, সৌরভ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়ের মতো নামকরা তারকারা এই আড্ডাখানায় এসেছিলেন।

এই শোয়ের একটি বিখ্যাত এপিসোডে জনপ্রিয় রেডিও সঞ্চালক মীর LGBTQ বিষয়ে আলোচনা করেছিলেন। ‘মেয়েলি’ পুরুষ ও সমকামিতা নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছিল, যা বিতর্কের ঝড় তুলেছিল।

এবার ঋতুপর্ণ ঘোষের ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’ আবার ফিরে আসছে! তবে এবার টেলিভিশনে নয়, স্টার জলসার ফেসবুক পেজ ও ইউটিউবে দেখা যাবে।

Related posts

Leave a Comment