কেবিসি-র নতুন সিজনের ঘোষণা বিগ-বি’র

kbc

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দেশের অন্যতম জনপ্রিয় শো কৌন বনেগা ক্রোড়পতির নতুন সিজনের কথা ঘোষণা করেছেন অমিতাভ বচ্চন।এক্ষেত্রে বলা হয়েছে, বিপর্যস্ত পরিস্থিতিতে সবকিছু থমকে যেতে পারে।তবে মানুষের স্বপ্ন দেখা কখনও শেষ হবে না, কোনো দিনও থামবে না। লকডাউন চলাকালীন এমনই বার্তা দেওয়া হল।জানা গিয়েছে, যে চ্যানেল ওই অনুষ্ঠানটি পরিচালনা করে সেই অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে তা টুইট করা হয়। সেই টুইট আবার রি টুইট করে খবরের সত্যতা প্রকাশ করে বিগ-বি লিখেছেন, “হাঁ খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরতে চলেছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *