মে দিবসে ভিনরাজ্যে আটকে থাকা বাংলার শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেনের অনুরোধ মুখ্যমন্ত্রীর
লকডাউনে ভিন রাজ্যে বহু শ্রমিক আটকে পড়েছেন। এই সমস্ত আটকে পড়া শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনতে বিশেষ ট্রেন চালু করতে কেন্দ্রকে অনুরোধ করল রাজ্য সরকার। গতকাল কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে এই ব্যাপারে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার কথা হয়।
