আবহাওয়া বার্তা
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ মায়ানমারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হওয়ার ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, নিম্নচাপটি বাংলা উপকূলবর্তী এলাকার কাছাকাছি ওড়িশাতে প্রবেশ করবে। পরে ঝাড়খণ্ড ও ছত্রিশগড় অভিমুখে গিয়ে দুর্বল হবে বলে বলা হচ্ছে ।
