নানা রোগের উপশমে বেথ শাক

Chenopodium album

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গ্রামের দিকে পথে ঘাটে গজিয়ে ওঠা এই শাক সাধারণত চাষের জমিতে প্রথাগত ভাবে চাষ করা হয় না। বেথ শাকে রয়েছে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস, জিংকের মতো গুরুত্বপূর্ণ উপাদান।

এই শীতের ডায়েটে বাথুয়া বা বেথ অত্যন্ত দরকার

নানা উপাচারে কাজে আসে এই বেথ শাক। যেমন, গরম জল পড়ে গিয়ে ত্বকের কোনও অংশ পুড়ে গেলে সেই অংশে এই শাক বেটে আলতো করে ক্ষতস্থানে লাগিয়ে দিলে ত্বকের জ্বালাভাব থেকে তাড়াতাড়ি নিষ্কৃতি পাওয়া যায়। মুখে ঘা হলে বেথ শাক চিবিয়ে খেতে পারলে বা হালকা রান্না করে খেলেও মুখের ঘা তাড়াতাড়ি সেরে যায়। প্রস্রাবে জ্বালা হলে বেথ শাক বেটে তার সঙ্গে ২ চামচ জিরার গুঁড়ো, ২ চামচ পাতিলেবুর রস মিশিয়ে শরবত বানিয়ে দিনে অন্তত দুবার খেতে পারলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। ত্বকে শ্বেতীর মতো সমস্যা নিরাময়েও বেথ শাক অত্যন্ত কার্যকরী। পিত্ত, লিভারের সমস্যা বা মলাশয়ের সমস্যা দূর করতে বেথ শাক খুবই উপকারী। কিডনিতে পাথর হলে প্রতিদিন ১ কাপ বেথ শাকের রস খেতে পারলে উপকার পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *