রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস

Rabindranath Thakur

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮৬১ সালের ৭ মে তাঁর জন্ম। বিংশ শতাব্দীর শ্রেষ্ট্র ভারতীয় মনীষী ছিলেন। জগৎবিখ্যাত কবিও। বঙ্গভঙ্গের প্রতিবাদে শোভাযাত্রা পরিচালনা এবং রাখী উৎসবের সূচনা করেছিলেন। জালিওয়ানা বাগের হত্যাকান্ডে তাঁর তীব্র প্রতিবাদ ছিল। নাইট উপাধি ত্যাগ করেছিলেন। কাব্য, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, গান সহ প্রত্যেক বিভাগেই তাঁর অবদান উল্লেখযোগ্য। কবি, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্যপ্রয়োজক ও স্বদেশ প্রেমিক ছিলেন। দুটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন বিশ্বকবি ৰবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর জন্মদিবসে আমাদের শ্রদ্ধা ও স্মরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *