সুব্রত মুখোপাধ্যায়ের জন্মদিবস

Subrata Mukherjee

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজ ১৫ জুন। ১৯৪৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। বজবজের সারেঙ্গাবাদে তাঁর জন্ম। তিনি ছিলেন একজন বিশিষ্ঠ রাজনীতিবিদ তথা পশ্চিমবঙ্গ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। জাতীয় কংগ্রেসে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। কলকাতা পুরসভার মেয়র পদেও বসেছিলেন তিনি। পাশাপাশি জীবনের শেষদিন পর্যন্ত সর্বভারতীয় তৃণমূল দলের একজন বর্ষীয়ান নেতাও ছিলেন।

কলকাতায় বঙ্গবাসী কলেজে পড়ার সময় তিনি এনসিসি করতেন। এরপর কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে আলাপ হয় তাঁর। পরবর্তী সময়ে মূলত তাঁর হাত ধরেই সুব্রত মুখোপাধ্যায়ের রাজনীতিতে পদার্পন ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *