কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি

kolkata flim

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ হল ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শেষপর্বে রবীন্দ্রসদনে ফিলিপিন্সের ছবি ‘জেনাস পান’ এবং নন্দনে ফরাসি ছবি ‘সামার অব ৮৫’ দেখার জন্য অসংখ্য দর্শকের ভিড় জমে।
এদিন বিকেলে শুরু হয় সমাপ্তি অনুষ্ঠানের তোড়জোড়। কলাকুশলীরাও একতারা মঞ্চে মহড়া দিতে শুরু করে দেন। ধীরে ধীরে দর্শকের ভিড় জমতে শুরু করে। সাধারণ মানুষ নন্দন চত্বরে বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের সামনে অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও হরনাথ চক্রবর্তী, নুসরাত জাহান, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী সহ উৎসবের ডিরেক্টর মিত্র চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় ‘শ্রীখোল’-এর কীর্তনের গান দিয়ে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহেব চট্টোপাধ্যায়।

এবারের চলচ্চিত্র উৎসবে ভারতীয় ভাষায় সেরা ছবির শিরোপা পেয়েছেন রাহুল রিজি নায়ারের ‘দ্য ফলস আই’। সেরা ভারতীয় পরিচালকের শিরোপা পেয়েছেন ‘গড অন দ্য ব্যালকনি’র জন্য বিশ্বজিৎ বোরা। ইন্ডিয়ান ডকুমেন্টারি বিভাগে সেরা ছবি নির্বাচিত হয় মণিপুরী পরিচালক অমর নাইবামের ‘হাইওয়ে অব লাইফ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *