বইমেলা আছে বইমেলাতেই
আন্তর্জাতিক কলকাতা বইমেলা-২০২৪ চলছে। বহু বইয়ের সম্ভার ঘিরে চলমান বইমেলা। শীতের মিঠে রোদে
এই আয়োজনের তুলনা হয় না। কলকাতা বইমেলার নতুন একগুচ্ছ বই। কলকাতা বইমেলায় আয়োজন ঘিরে বিজ্ঞাপনে স্টল রমরমা। গল্প,উপন্যাস,কবিতা,ভ্রমণ,বেদ-জ্ঞান, ধর্মমূলক সহ সাহিত্যের রকমারি সম্ভার এই বইমেলা। ঘরে বসে বই পড়া আর বইমেলা থেকে ঘুরে ঘুরে বই সংগ্রহ করে নিয়ে যাওয়ার তাগিদ থাকে প্রচুর মানুষের। সেরা বইয়ের খোঁজ করেন অগণিত পাঠক-পাঠিকারা। এই বইমেলায় মেলা বই আর হয়ে উঠে লোকারণ্য।

