red sea

লোহিত সাগরের জল ভারত মহাসাগরের তুলনায় অধিক উষ্ণ, কেন জানেন?

লোহিত সাগরের জল ভারত মহাসাগরের তুলনায় অধিক উষ্ণ। জানেন কি এর সঠিক কারণ। এক্ষেত্রে মূল কারণটি হচ্ছে -সমুদ্রের আকৃতি ও অবস্থা। লোহিত সাগর আফ্রিকা ও আরব উপদ্বীপ দ্বারা বেষ্টিত হওয়ায় উম্মুক্ত ভারত মহাসাগরের জলের সঙ্গে এই সমুদ্রের অবাধ মিশ্রণ ঘটে না। অন্যদিকে চতুর্দিকের তপ্ত ভূখণ্ড থেকে তাপ পরিবহন ও বিকিরণের মাধ্যমে লোহিত সাগরের জল বেশি গরম হয়ে যায়। পাশাপাশি উত্তর পূর্ব আয়নবায়ু এশিয়া মহাদেশের পশ্চিমে যখন পৌঁছায় তখন সেই বায়ু উত্তপ্ত থাকে।

Read More
kumud ranjan mullick

পল্লিপ্রেমী কবি-শিক্ষাবিদ কুমুদরঞ্জন

১৮৮৩ সালের ১ মার্চ । পল্লিপ্রেমী কবি ও শিক্ষাবিদ কুমুদরঞ্জন মল্লিক জন্মগ্রহণ করেছিলেন। তাঁর কবিতা পড়লে গ্রামীণ চিত্র ধরা পড়ে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে – শতদল,বনতুলসী,উজানী ও একতারা প্রভৃতি। এই কবির অপ্রকাশিত কাব্যগ্রন্থটি হল- ” গরলের নৈবেদ্য” । যা ১০৮টি কবিতার সংকলন।

Read More
fassil plants

জীবন্ত জীবাশ্ম

জীবন্ত জীবাশ্ম কাকে বলে তা নিয়ে মানুষের কৌতূহল রয়েছে। পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়শই এসে থাকে। সাধারণভাবে বললে, যে সমস্ত জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করে অপরিবর্তিত বৈশিষ্ট্যসমূহ নিয়ে বেঁচে থাকে,অথচ সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে,তাদের জীবন্ত জীবাশ্ম বলা হয়।

Read More
geography

ভূগোলের পরিধি ঠিক কতখানি ?

ভূগোলের পরিধি নিয়ে অনেকের দ্বিমত রয়েছে। ভূগোল বিশেষজ্ঞরা বলে থাকেন, ভূগোলে প্রাকৃতিক,অর্থনৈতিক,রাজনৈতিক,সামাজিক প্রভৃতি যাবতীয় বিষয় আলোচনা করা হয় বলে তার পরিধি ও লক্ষ্য ব্যাপক ও বিস্তৃত। এই পরিধিকে বিশেষ কয়েকটি ভাগে ভাগ করা হয়। (১)জ্ঞান সংগ্রহ করা। (২)স্থান,কাল ও দেশ অনুযায়ী জ্ঞান আরোহন করা যায়। (৩) প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে জানা যায়।

Read More
barren island

নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। সংগ্রামের দীর্ঘ পথ ধরে তিনি সেই দেশের রাষ্ট্রপতি হয়েছেন। দেশের স্বার্থে তাঁর আপোষহীন লড়াইয়ের কথা সবাই জানেন। আফ্রিকার স্বাধীনতার জন্য তাঁকে দীর্ঘকাল বন্দি জীবন কাটাতে হয়েছিল।

Read More
orographic rainfall

শৈলোৎক্ষেপ বৃষ্টি আসলে কী ?

শৈলোৎক্ষেপ বৃষ্টি আসলে কী, তা অনেকের অজানা। কেন হয় সেকথা অনেকেই বলতে পারেন না। ভূগোলের পরীক্ষাতে এই প্রশ্নটি কমবেশিএসে থাকে। অনেক চাকরিমুখী পরীক্ষাতে এই প্রশ্নটি আসে। শৈল কথার অর্থ হচ্ছে পর্বত। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হলে এবং পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটালে তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলা হয়ে থাকে। মৌসুমী বায়ুর অঞ্চলগুলিতে এই ধরণের বৃষ্টিপাত হতে দেখা যায়। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এমন বৃষ্টিপাত হয়।

Read More
science day

জাতীয় বিজ্ঞান দিবসে শান্তির বার্তা

আজ ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। দেশ জুড়ে এই দিবসটি পালিত হবে। বিজ্ঞান শব্দের অর্থ বলতে আমরা জানি বিশেষ জ্ঞান। শিক্ষা,চেতনা ও উন্নয়নে বিজ্ঞানের অবদান অসীম। তবে এই দিবসটি পালনের উদ্দেশ্য হল-মানুষের উন্নতি ও বিশ্বে শান্তি। বিজ্ঞানের ব্যাপক উন্নতির দুয়ারে এসে আমাদের জীবন হয়ে উঠেছে বিজ্ঞানমুখী। অনেক অসাধ্য সাধন করেছে বিজ্ঞান। বিজ্ঞানের অগ্রগতিতে মানব সভ্যতা এগিয়ে চলেছে।

Read More
ramkrishna

শ্রীরামকৃষ্ণ ও সাধন পথ

শ্রীরামকৃষ্ণ পরমহংস জগতের কল্যাণে সেবা করেছেন। এই জন্যই তাঁর আবির্ভাব। অনেকে তাঁকে মানুষ বলে থাকেন। অনেকে আবার ঈশ্বর বা অবতার বলে থাকেন। স্রেফ বাংলা ভাষায় স্বল্প কথা বলে জগতের হয়ে উঠেছিলেন। তাঁর বাণী আজ মুখে মুখে ও চলার পথে। কামারপুকুরের গদাই ঠাকুর এক সাধারণ মানুষ। জগৎ সংসারে তিনি অসাধারণ হয়ে উঠেছিলেন। প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অন্তরের প্রণাম নিবেদন করেন ও পুজো করেন তাঁর ভক্তরা। ধ্যান, জপ, ভজন ও ঈশ্বরচর্চায় বহু মানুষ মেতে থাকেন। তবে শ্রীরামকৃষ্ণের সাধন পথে কোনও আড়ম্বর ছিল না। অত্যন্ত সাদামাটা তাঁর জীবন। কষ্ট-দুঃখকে জয় করতে পেরেছিলেন।

Read More
international mother language day

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। ভাষার অধিকারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। ১৯৪৮ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এরপরই সংগঠিত হয়েছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন পর্ব। এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ বলা হয়। বহু সংখ্যক ছাত্র ও মানুষ এই আন্দোলনে সামিল হয়েছিলেন। শহীদ হয়েছিলেন অনেকেই। ১৯৯৯ সালে ইউনেস্কো আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিল।

Read More