h s result

২৪ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

আগামী ২৪ মে উচ্চ মাধ্যমিকের ফল বের হচ্ছে । ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। রেকর্ড সময়ে এবার ফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করছে সংসদ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে ফলপ্রকাশের দিন ও সময় জানিয়েছেন। এক্ষেত্রে জানা গিয়েছে, বেলা ১২টায় ফল প্রকাশ হবে। আগামী ৩১ মে ছাত্র-ছাত্রীরা মার্কশিট হাতে পাবেন।

Read More
mp and hs

মাধ্যমিকের ফল ১৯ মে : উচ্চমাধ্যমিক ফল মে-র শেষেই !

মাধ্যমিক ২০২৩ সালের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “আগামী ১৯ মে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। সকাল ১০ টায় ফল প্রকাশিত হবে। বেলা ১২টার পর থেকেই ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।” এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৪ লক্ষ। ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলে জানানো হয়েছে।

অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর,জুন মাসের প্রথম সপ্তাহ নয়, সম্ভাব্য মে মাসেই প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। মে মাসের শেষ সপ্তাহ নাগাদ সম্ভাব্য ফল প্রকাশিত হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ।

Read More
samoresh memories

সাহিত্যিক সমরেশ নেই : এক অধ্যায়ের সমাপ্তি

কালবেলা ও সাতকাহন-এর স্রষ্টা সমরেশ মজুমদার আজ আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ১০ মার্চ ১৯৪২ সালে তাঁর জন্ম। শৈশব জীবন কেটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা বাগান সংলগ্ন এলাকায় । জলপাইগুড়ি জেলা স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শুরু হয় । ১৯৬০ সালে তিনি কলকাতায় চলে এসেছিলেন। এরপর বাংলায় স্নাতক স্তরের পড়াশোনা করেন কলকাতার স্কটিশ চার্চ কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স হন ।

Read More
general knowledge

জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।

Read More
wbjee 2023

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স : পরীক্ষা স্পেশ্যাল ট্রেন

রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে ভর্তির জন্য রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে আগামী কাল ৩০ এপ্রিল রবিবার দিন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে,গত বছরের তুলনায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা ২৫ শতাংশ বেশি। রবিবার প্রথমার্ধে গণিত পরীক্ষা। দ্বিতীয়ার্ধে পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা। ৩০৬ টি মোট পরীক্ষা কেন্দ্র। একটি শিলচর ও দুটি আগরতলায় কেন্দ্র রয়েছে। সব কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষায় তৈরি হয়েছে আপ। সব কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। পরীক্ষার্থীরা ইলেক্ট্রনিক সামগ্রী, মোবাইল ফোন, হাতঘড়ি ও কলম পরীক্ষার হলে নিয়ে প্রবেশ করতে পারবেন না। অন্যদিকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে চলা প্রার্থীদের জন্য বিশেষ ট্রেন চালানো হচ্ছে।

Read More
gk and 25 march

জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।

Read More
margaret and belur

মানব সেবায় নিবেদিত প্রাণ

১৮৯৮ সালের ২৫ মার্চ। মার্গারেট এলিজাবেথ নোবেলকে ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। বেলুড়মঠে সেই দীক্ষাদান পর্ব অনুষ্ঠিত হয়। এরপর মার্গারেট এলিজাবেথের নতুন নামকরণ হয়েছিল ভগিনী নিবেদিতা।

Read More
world poetry day

বিশ্ব কবিতা দিবস

বিশ্ব কবিতা দিবস। ইউনেস্কো এই দিনটি পালনের কথা ঘোষণা করে। কবিতা কোনও কাজে লাগে না। কবিতার কোনও বাজার নেই। এই নিয়ে মতান্তরের শেষ নেই। বিভিন্ন মহলে কবিতা নিয়েও নানা সমালোচনা রয়েছে। কবিদেরও সমালোচনা করা হয়ে থাকে। একাংশ মানুষের বক্তব্য,মনে মুখে কবিতা নেই এমন মানুষের সংখ্যা রয়েছে অগণিত। উল্লেখ করা যায়, ২০০৭ সালে কালো মানুষের অধিকারের দাবিতে মানুষ রাস্তায় নেমেছিল। সেখানেও কবিতার মাধ্যমে মনের কথা প্রকাশ করা হয়েছিল। দেশ ও বিশ্বের বহু আন্দোলনের ক্ষেত্রে কবিতার ভাষায় ভাব প্রকাশ করা হয়েছে। কবিতার ভূমিকা সব সময়ই রয়েছে। পাশাপাশি কবিদেরও বিশেষ গুরুত্ব রয়েছে।

Read More
nasa sibashis laha

বাঙালি বিজ্ঞানী শিবাশিস লাহার স্বীকৃতি

নাসায় পুরস্কৃত বাঙালি বিজ্ঞানী। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর এক্সেপশনাল সায়েন্টিফিক আচিভমেন্ট মেডেল পেয়েছেন বাঙালি বিজ্ঞানী শিবাশিস লাহা। এই প্রথম নাসার পক্ষ থেকে এই পুরস্কারপ্রাপ্তি ঘটল বাঙালি বিজ্ঞানীর। ব্ল্যাক হোলের চৌম্বক মেরু পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য তাঁর এই পুরস্কার প্রাপ্তি। ১৯৬২ সাল থেকে পুরস্কারটি দেওয়া শুরু হয়।

Read More
18 march and gk

জ্ঞানের আলো(সাধারণ জ্ঞান)

চাকরির যাবতীয় পরীক্ষা,কুইজ কম্পিটিশন বা বিভিন্ন রিয়ালিটি শো -তে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিষয়টির প্রতি গভীরতা ও আকর্ষণ না থাকলে সাফল্য লাভ করা যায় না। তাই নবরূপে নতুন আঙ্গিকে সব রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুলে ধরা হল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বেশ কিছু প্রশ্ন-উত্তর। নজর রাখুন সাফল্য আসবেই ।

Read More