birsamunda Education Others 

বীরসা মুন্ডা-র জন্মবার্ষিকী

বীরসা মুন্ডা-র ১৫০তম জন্মবার্ষিকী। নামটি শুনলেই বন ও ভূমির অধিকারের কথাটি মনে ওঠে । শাল-সেগুন ও মহুয়ার বন মনে আসে। ১৫০ বছর পূর্বের এই দিনটিতে বীরসা মুন্ডার জন্ম হয়েছিল। তাঁর এই জন্মদিনটি “জনজাতি গৌরব দিবস” হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। আদিবাসী সম্প্রদায়ের “আইকন” হিসেবে তাঁর পরিচয়। “বীর যোদ্ধা” হিসেবে সম্মানিত। রাঁচির উলিহাতু গ্রামে জন্মেছিলেন তিনি। পাহাড়ের কোলে মুন্ডা সম্প্রদায়ের বসবাস। মাতৃভাষা মুন্ডারি। সারা ভারতে মুন্ডা সম্প্রদায়ের মানুষ ছড়িয়ে-ছিটিয়ে বসবাস করেন। মুন্ডারি ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন সংঘটিত হয়েছে বহু বছর ধরে। উল্লেখ্য,২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতে ২ কোটি ২২ লক্ষের বেশি…

Read More
diabetes Breaking News Education Health Lifestyle Others 

ডায়াবেটিস কন্ট্রোল করতে কী করবেন ?

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। গোটা বিশ্বে ডায়াবেটিস রোগের প্রকোপ বাড়ছে। অতিরিক্ত ব্লাডসুগার হলে অনেকেই ভয় পেয়ে যান। আতঙ্কের মধ্যে পড়েন। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতি হল ইনস্যুলিন। বিশেষজ্ঞ চিকিৎসকরা এ বিষয়ে কি বলছেন তারই একঝলক তুলে ধরছি। (১)এটি নিয়ন্ত্রণে ইনস্যুলিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। (২)ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনস্যুলিন কীভাবে কাজ করে তা প্রথমে জেনে নিতে হবে। (৩) ইনস্যুলিন সংরক্ষণের নিয়মাবলী জানতে হবে। (৪)ইনজেকশন নেওয়ার সঠিক পদ্ধতি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। (৫)লাইফ স্টাইলের পরিবর্তন করাটা জরুরি।(৬) ডায়েট পরিকল্পনা করাটা দরকার।(৭)শারীরিক পরিশ্রম করাও প্রয়োজন। দৈনন্দিন জীবনে ডায়েট কন্ট্রোল করতে…

Read More
jagoddhartri puja Breaking News Education Entertainment Others 

বঙ্গে জগদ্ধাত্রী পুজোর প্রচলন

জানেন কি বঙ্গে জগদ্ধাত্রী পুজোর প্রচলন কবে থেকে হয়েছিল। প্রশ্ন এসে যায়,”জগদ্ধাত্রী” শব্দের অর্থটা কি ? পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন,জগৎকে যিনি ধারন ও পালন করে থাকেন তিনিই জগদ্ধাত্রী । হেমন্ত কালের শুক্লা নবমী তিথিতে আমাদের বাংলায় জগদ্ধাত্রী দেবীর আরাধনা হয়। এই হেমন্তে আরাধনা হয় বলেই “হৈমন্তিকা” নামেও পরিচিত মা জগদ্ধাত্রী। পশ্চিমবঙ্গ রাজ্যে জগদ্ধাত্রী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের নাম। তারপর রয়েছে চন্দননগর। তবে এখন রাজ্যের বিভিন্ন জেলার প্রান্তে কমবেশি এই পুজোর আয়োজন হয়। এবার আসি এই পুজোর শুরুটা কবে থেকে শুরু হয়েছিল তা নিয়ে। এই নিয়ে অবশ্য দ্বিমত…

Read More
"Burima" Puja in the soil of Krishnanagar Breaking News Education Entertainment Others 

কৃষ্ণনগরের মাটিতে শতাব্দীপ্রাচীন “বুড়িমা”-র পুজো

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য সবার জানা। কৃষ্ণনগরের মাটিতে শতাব্দীপ্রাচীন “বুড়িমা”-র পুজো যেমন রয়েছে তেমনি রাজবাড়ির পুজো রয়েছে। পাশাপাশি অনেক জগদ্ধাত্রী পুজোর আয়োজন হয়ে থাকে।এখানকার অন্যতম মূল আকর্ষণ “বুড়িমা-র পুজো”। স্থানীয়ভাবে জানা যায়, এই পুজোর সূচনা হয়েছিল ১৭৭২ সালে। ২৫০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত এই পুজো। “চাষাপাড়া বারোয়ারি পুজো” নামে তা পরিচয় বহন করছে। কৃষ্ণনগরের পুজো বলতেই প্রথমে এসে পড়ে জগদ্ধাত্রী পুজোর কথা। স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে,মহারাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন। এরপর তা ছড়িয়ে পড়ে বঙ্গের বুকে। শুরুর দিকে এই পুজোর দায়ভার নিয়ে ভাবনায় পড়েন মহারাজা কৃষ্ণচন্দ্র। সেই সময়…

Read More
ramkrishna kali Education Others 

অসীম শক্তির প্রতীক মা কালী

সাধক রামপ্রসাদের শ্যামাসঙ্গীত বঙ্গের কালীপুজোর ইতিহাসে আজও স্মরণীয়। বাংলার ঘরে ঘরে এই সঙ্গীত এখনও অন্য মাত্রা বয়ে আনে। দীপান্বিতা অমাবস্যায় মা মহাকালীর আরাধনা ঘিরে উন্মাদনা থাকে। মন্ডপে-মন্ডপে মন্দিরে-মন্দিরে জগৎ জননীর আবির্ভাব ঘটে। কালী মায়ের পুজো এখন আলোর উৎসবে মাতোয়ারা। এই পূণ্যলগ্নে জগৎ জননীকে স্মরণ করে থাকি আমরা। মায়ের চরণে প্রণাম নিবেদন করে থাকি। সব অশুভ শুভ করার লক্ষ্যে আলোয় আলোকিত করা হয়। কালীপুজোর এই অমাবস্যা আলোয় আলোয় ভরে উঠে। শুরু হয় মায়ের আরাধনা। এই পুজোর অতীতটা স্মরণ করলে চলে আসে কয়েকটি নাম। অন্যদিকে তান্ত্রিক ও ডাকাতদের পূজিতা দেবী মণ্ডপে মণ্ডপে…

Read More
old man-women Education Lifestyle Others 

গতিশীল সমাজে প্রবীণ-প্রবীণারা নিঃসঙ্গ

বয়স বাড়ছে আর নিঃসঙ্গ জীবন কাটাতে হচ্ছে প্রবীণ নাগরিকদের। সমাজ মাধ্যমে এই নিয়ে কখনও কখনও লেখা চোখে পড়ছে। কষ্ট করে ছেলে-মেয়ে মানুষ করে বৃদ্ধ বাবা-মাকে কেউ দেখে না। সন্তান-সন্ততিরা বিদেশে পাড়ি দিয়েছে। আমাদের দেশে প্রবীণ-প্রবীণাদের সামাজিক অবস্থার চিত্রটি খুবই উদ্বেগের। ঘরের সমাজে তাঁরা হয়ে পড়েন কোনঠাসা। কোথাও কোথাও বৌমা-ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন। বাইরের জগতেও তাঁরা নানা পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়েন। বাড়ির বয়স্করা একটা সময় ছিলেন কর্তা-কর্ত্রী। সময়ের বদলে বয়স বাড়তেই হয়ে পড়েন “বোঝা”। অনেক ক্ষেত্রে দেখা যায়,সংসারে তাঁরাআর্থিক ভূমিকা পালন করতে পারেন না বলেই তাই এই দুর্দশা। ছেলে-মেয়ের সংসার…

Read More
mahasakti durga Education Entertainment Others 

শক্তিময়ী মহাদেবী মহিমা

দশভুজা মূর্তির আবির্ভাব কিভাবে হলো তা নিয়ে পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞদের অনেক চর্চা শোনা যায়। পুরাণের বর্ণনা অনুযায়ী জানা যায়,আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে দেবতাগণের মিলিত তেজপুঞ্জ থেকে দশভুজা মূর্তির আবির্ভাব ঘটেছিল। হিমালয়ের ঋষি ক্যাতায়নের আশ্রমে আবির্ভূত হওয়ার কারণে তিনি কাত্যায়নী নামে পরিচিত। দেবীর বিচিত্রবর্ণার কথাও উল্লেখ পাওয়া যায়।শ্রীশ্রীচণ্ডীতে উল্লেখ রয়েছে,শিবের তেজে দেবীর মুখ,বিষ্ণুর তেজে দেবীর বাহুসমূহ সৃষ্টি,ইন্দ্রের তেজে শরীরের মধ্যভাগ,ব্রহ্মাতেজে দেবীর পদযুগল, বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্ধয়,সূর্যের তেজে পদাঙ্গুলি, চন্দ্রের তেজে স্তনযুগল,পৃথিবীর তেজে নিতম্ব, অষ্টবসুর তেজে করাঙ্গলি,কুবেরের তেজে নাসিকা সৃষ্টি হয়। নানা তেজের রঙ অনুযায়ী দেবীর রঙ বিভিন্ন রঙের বলে…

Read More
tarpan Education Others 

পিতৃপক্ষ কি এবং প্রচলিত কথা-কাহিনী

পিতৃপক্ষ কি তা আপনার জানা আছে? মহালয়া অমাবস্যায় পিতৃপক্ষের অবসান ঘটে। শুরু হয় দেবীপক্ষ। পণ্ডিত ও শাস্ত্রবিশারদদের নির্ঘন্ট অনুযায়ী, ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি পর্যন্ত পালিত হয় পিতৃপক্ষ। শুরু হয় দেবীপক্ষ। এই পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্মরণ করার রীতি-রেওয়াজ অনেক প্রাচীন কাল থেকে চলে আসছে। পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করা হয়। পিন্ড দান থেকে শ্রাদ্ধ কর্মও করা হয়ে থাকে। শাস্ত্র ও পণ্ডিতদের মতে, পূর্বপুরুষরা এই সময় বা ক্ষণে মর্ত্যে নেমে আসে। পূর্ব পুরুষরা বংশধরদের জল গ্রহণ করে থাকেন। অন্যদিকে মহাভারতে উল্লেখ রয়েছে বা কথা-কাহিনী…

Read More
gk Education Others 

জেনে রাখা ভালো (সাধারণ জ্ঞান)

হর্ষবর্ধনের শ্যালক কে ছিলেন?

সিন্ধু সভ্যতায় বৃহৎ স্নানাগার কোন স্থানে পাওয়া যায়?

দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন বিদেশী পর্যটক ভারতে আসেন?

সম্প্রতি কোন সংস্থা ‘গ্লোবাল ফুড পলিসি রিপোর্ট 2024’ প্রকাশ করেছে?

Read More
food security Breaking News Education Health Others World 

শিশু খাদ্য নিরাপত্তা : ইউনিসেফ রিপোর্ট

ইউনিসেফ যে তথ্য সামনে এনেছে তাতে উদ্বেগ বেড়েছে। ক্ষুধাতুর শিশুর সংখ্যার চিত্রটি সামনে এনে ইউনিসেফ যে রিপোর্টটি প্রকাশ করেছে তাতে জানানো হয়েছে,বিশ্বের ১৮ কোটি ৫ বছরের কম বয়সের শিশু আজও দুবেলা অনাহারে থাকে। বিশ্বের প্রতি ৫ জনে ১ জন শিশু অভুক্ত থাকছে। অপুষ্টির শিকার হতে হচ্ছে। এক্ষেত্রে ভারতের ছবিটাও আশঙ্কার। ইউনিসেফ রিপোর্টে উল্লেখ করেছে অপুষ্টির ৬৫টি কারণও। আমাদের দেশে অর্থাৎ ভারতে পাঁচ বছরের কমবয়সী শিশুদের জন্য খাদ্য নিরাপত্তা এখনও অনিশ্চিত।
ভারত খাদ্যে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হলেও এই ছবিটা উদ্বেগ বাড়িয়ে চলেছে। ভারতের বিপুল সংখ্যক মানুষ আজও খাদ্য সঙ্কটে রয়েছেন। যার মধ্যে বড় অংশ
শিশুরা রয়েছে।

Read More