মেডিক্যালে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষার দিন ঘোষণা
প্রবেশিকার দিন ঘোষণা। সূত্রের খবর, মেডিক্যালে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। উল্লেখ করা যায়, ‘দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ বা নিট-২০২১ হবে ১ আগস্ট।
প্রবেশিকার দিন ঘোষণা। সূত্রের খবর, মেডিক্যালে স্নাতক স্তরে ভর্তির পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। উল্লেখ করা যায়, ‘দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ বা নিট-২০২১ হবে ১ আগস্ট।
অফলাইনে ক্লাস। সূত্রের খবর, কসবার চিত্তরঞ্জন স্কুলে আবারও শুরু হচ্ছে অফলাইন ক্লাস। স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, করোনা-বিধি মেনে স্কুলে এখন মিড-ডে মিল দেওয়ার কাজ চলছে। ওই কাজ শেষ হলে স্কুল ভবন আবারও জীবাণুমুক্ত করা হবে।
ভর্তি নিয়ে নির্দেশ। সূত্রের খবর, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে সেশনে দূরশিক্ষা ও অনলাইন পাঠক্রমে ভর্তির শেষ তারিখ ৩০ এপ্রিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে।
স্বীকৃতি পাচ্ছেন সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়। সাহিত্য একাডেমি সম্মানে ভূষিত হতে চলেছেন তিনি। বাঙালি পাঠকের কাছে তিনি শঙ্কর নামে বিশেষ পরিচিত।
গ্রাফ পেপার কিনে দিতে হবে স্কুলকেই। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য গ্রাফ পেপারের ব্যবস্থা স্কুলকেই করতে হবে বলে জানানো হয়েছে।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর সিভিল সার্ভিস পরীক্ষার প্রথম ধাপের ফর্ম পূরণ শুরু হয়েছে।
বোর্ড পরীক্ষা থাকলে বিকল্প দিনে জয়েন্ট। সূত্রের খবর, চলতি বছরে ৪ দফা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (জেইই মেন) মধ্যে প্রথম দফার পরীক্ষা হয়েছে ফেব্রুয়ারি মাসে।
ছোট থেকে মোবাইল ব্যবহার করা শিশু-কিশোররা অনেক বেশি তথ্য নির্ভর হয়। এমনই দাবি করেছেন গবেষকরা।
নির্বাচনের আগে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সবুজ সংকেত দিয়েছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
গত শুক্রবার ভোটের দামামা বাজতেই কপালে ভাঁজ রাজ্যের স্নাতক ও স্নাতকোত্তরের পড়ুয়াদের।