পড়ুয়াদের বিজ্ঞান-চেতনা বৃদ্ধিতে পরীক্ষার আয়োজন
করোনা আবহে পড়ুয়াদের বিজ্ঞান-চেতনা বৃদ্ধি। রাজ্য জুড়ে ‘বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড’ পরীক্ষার আয়োজন করছে শিক্ষা দফতর। ব্লক স্তর, জেলা স্তর ও রাজ্য স্তরে ওই পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে।
করোনা আবহে পড়ুয়াদের বিজ্ঞান-চেতনা বৃদ্ধি। রাজ্য জুড়ে ‘বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড’ পরীক্ষার আয়োজন করছে শিক্ষা দফতর। ব্লক স্তর, জেলা স্তর ও রাজ্য স্তরে ওই পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে।
পিছিয়ে গেল এপ্রিল মাসের জেইই পরীক্ষা। এবার পরবর্তী দিন ঘোষণার অপেক্ষা। উল্লেখ করা যায়,করোনার সংক্রমণের জেরে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত হয়েছে।
পিছিয়ে দেওয়া হল জেইই পরীক্ষা-২০২১ এপ্রিল সেশন ৷
দশম-দ্বাদশ দুই পরীক্ষা পিছোল আইসিএসই। উল্লেখ করা যায়, এবারের মতো দশম শ্রেণির বোর্ড পরীক্ষা পূর্বেই বাতিল করে দিয়েছে সিবিএসই। দেশে করোনার আবহ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত।
আজকের দিনে জন্মেছিলেন অমৃতলাল বসু। তাঁর রচিত একাধিক নাটক রয়েছে। ১৮৫৩ সালে তাঁর জন্ম। “রসরাজ”নামে খ্যাত ছিলেন তিনি।
ফর্ম পূরণের দিন বাড়ানোর আর্জি। সূত্রের খবর, স্নাতক স্তরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা দেওয়ার ফর্ম পূরণের দিন বাড়ানোর দাবি জানিয়েছে পড়ুয়া সংগঠন ‘ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন’ (আইসি)।
আগামী ৪ মে থেকেই নিদিষ্ট সূচি মেনে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা।
মাধ্যমিকের জন্য কমবে গরমের ছুটি। সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী এবছর ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত পর্ষদের অধীন স্কুলগুলিতে গরমের ছুটি থাকার কথা।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সূচিতে কোনও বদল হচ্ছে না বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ করা যায়, বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বলে খবর প্রচারিত হয়।
হারিয়ে যাচ্ছে বইয়ের কদর। বই-কে “জ্ঞানের প্রতীক” বলা হতো। অতীতে পণ্ডিত ও বিচক্ষণ মানুষের একমাত্র অবলম্বন ছিল পুস্তক বা গ্রন্থ।