Plasma-therapy Health Others 

প্লাজমা থেরাপি করোনার রোগীদের মৃত্যু রোধে কার্যকর নয়: আইসিএমআর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্লাজমা থেরাপি করোনার রোগীদের মৃত্যু রোধে কার্যকর নয় এবং এটি স্বাস্থ্যের অবনতিজনিত অবস্থাতেও সহায়তা করে না। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (আইসিএমআর) সাম্প্রতিক একটি গবেষণায় এটি প্রকাশিত হয়েছে। আইসিএমআর-এর মতে, এটি রোগীর অবস্থার অবনতি রোধ করতেও সহায়তা করে না। ১৪ টি রাজ্যের ৩৯ টি হাসপাতালে ৪৬৪ টি রোগীর উপর প্লাজমা থেরাপির প্রয়োগ করা হয়েছিল। রোগীদের দুটি গ্রুপ ভাগ করে গবেষণা চালানো হয়। এই থেরাপিতে করোনার রোগীর ক্ষেত্রে কতটা কার্যকর তা বোঝার চেষ্টা করা হয়েছিল। ট্রায়ালের জন্য দুটি গ্রুপ গঠন করা হয়েছিল। ইন্টারভেনশন এবং কন্ট্রোল। ইন্টারভেনশন…

Read More
Sumi Biwas Education Health Others 

করোনার ভ্যাকসিন তৈরিতে উদ্যোগী ভারতের কন্যা সুমি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে করোনার ভ্যাকসিন তৈরিতে উদ্যোগী এই দেশের মেয়ে ম্যালেরিয়ার জন্য নতুন ভ্যাকসিন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০০৫ সালে বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার পরে কলকাতার সুমি বিশ্বাস পড়াশুনার জন্য যুক্তরাজ্যে যান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি দীর্ঘদিন ধরে অনেক রোগের টিকা প্রস্তুত করার জন্য কাজ করে যাচ্ছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আরও একটি নতুন করোনার ভ্যাকসিন তৈরি করেছে। মানুষের ওপর এর ট্রায়ালও শুরু হয়েছে। ভ্যাকসিনটি তৈরি করেছেন ভারতীয় বিজ্ঞানী ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমি বিশ্বাসের সংস্থা স্পাইবায়োটেক। স্পাইবায়োটেক ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউট…

Read More
South Dumdum municipality Health Others 

দক্ষিণ দমদম পুরসভায় সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দক্ষিণ দমদম পুরসভা সুপার স্পেশালিটি হাসপাতালের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজের সূচনা করল। আগামী বছরের মার্চ-এপ্রিল মাস থেকে হাসপাতালের পরিষেবা চালু করার সম্ভাবনা রয়েছে। দমদম পার্ক সংলগ্ন যশোর রোডের পাশে পুরসভার উদ্যোগে নির্মিত হচ্ছে এই হাসপাতাল। উল্লেখ্য, ২০০৯ সালেই সংশ্লিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে কাজের তেমন অগ্রগতি হয়নি। অবশেষে দক্ষিণ দমদম পুরবোর্ড আবার উদ্যোগ নিল এই কাজ শেষ করার। পরিকল্পনা অনুযায়ী এই হাসপাতালে এক ছাদের নীচে স্বাস্থ্য সংক্রান্ত সব ধরনের পরিষেবার ব্যবস্থা করা হবে বলে জানা যায়। ১৭২ টি বেড নিয়ে তৈরি…

Read More
Aryohi Health Others 

লিউকোমিয়ায় আক্রান্ত ছোট্ট আর্যহীর পাশে দাঁড়ানোর আর্জি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সদা ব্যস্ত তাঁর ডাক্তার ডাক্তার খেলা নিয়ে, যখন পাওয়া গেল, তখন তিনি রোগী দেখতে বেজায় ব্যস্ত। আর একটু পরেই শুরু হবে কেমোথেরাপি। কিছুক্ষণের মধ্যেই শুরু হল কেমো। এটাই ৬ বছরের আর্যহী আচার্যের প্রতিদিনের খেলা। সেই আড়াই বছর বয়স থেকে কেমো নেওয়া আর্যহী, কেমোথেরাপিকে একটা খেলা বলেই মনে করত। হাসপাতাল থেকে বাঁশদ্রোণীর বাড়ি ফিরে খুব ক্লান্ত নাহলে এই প্রিয় খেলায় মেতে ওঠে সে। আর্যহী আসলে ‘রিল্যান্সড বি সেল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়ায় (রিল্যান্সড বিসিপি অল ) আক্রান্ত। যা এক ধরণের ব্লাড ক্যান্সার। নিউ টাউনের টাটা মেডিক্যাল সেন্টারে…

Read More
Government Hospital Health Others 

হাসপাতালের নিরাপত্তায় আরও ৩২০০ রক্ষী নিযুক্ত

সরকারি হাসপাতালের নিরাপত্তায় এবার আরও ৩২০০ রক্ষী। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের নিরাপত্তায় কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে বাছাই করে এই নিরাপত্তারক্ষী দেওয়ার প্রস্তুতি চলেছে।

Read More
Kitchen science Health Lifestyle Others 

রান্নাঘরে ইউমিনিটি বাড়ানোর তৎপরতায় বিজ্ঞান মঞ্চ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রান্নাঘরেই রয়েছে বিভিন্ন রোগের উপসর্গ রোধের নানা উপকরণ। বাঙালির রোজকার মেনু থেকে বাদ যাওয়া নানা পদে রয়েছে ইমিউনিটি বাড়ানোর ক্ষমতা। সেইসব হারানো পদের সন্ধান দিতে রান্নাঘরের অন্দরে এবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।সূত্রের খবর, করোনা রুখতে বিজ্ঞান মঞ্চের ১৫ জন কর্মী কলকাতা সহ রাজ্যের ৩০ টি বিভিন্ন প্রান্তে মহিলাদের এই সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। রান্নাঘরে কি ধরণের স্বাস্থ্যকর পদক্ষেপ নিলে করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, তা জানানো হয়েছে মহিলাদের। এন্টালিতে বিজ্ঞান মঞ্চের সদর কার্যালয়ে এ ব্যাপারে ‘রান্না ঘরে বিজ্ঞান’ নাম দিয়ে একটি কর্মশালার আয়োজনও করা হয়।…

Read More
Butter Health Lifestyle 

নতুন গবেষণায় উঠে এসেছে মাখন স্বাস্থ্যের পক্ষে উপকারী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রচলিত ধারণা, একটা নির্দিষ্ট বয়সের পর মাখন ও ঘি না খাওয়াই ভালো ৷ এই প্রচলিত ধারণারও পরিবর্তন হচ্ছে ৷ চিকিৎসকরাও বলে থাকেন, হৃদপিন্ড ভালো রাখতে তেলযুক্ত খাবার কম খাওয়াই ভালো ৷ কোলেস্টেরল, সুগার, রক্তচাপ সব ক্ষেত্রেই তেলকেই দোষ দেওয়া হয় ৷ কিন্তু নতুন গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত মাখন খেলে হৃদপিন্ড ভালো থাকে, এড়ানো সম্ভব হৃদরোগও। মার্কিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে ৷ গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা মাখনের পরিবর্তে মার্জারিন বেছে নিয়েছেন, তাঁরা মাখনের তুলনায় বেশিমাত্রায় ফ্যাট গ্রহণ করছেন ৷ যা শরীরের পক্ষে অত্যন্ত…

Read More