গ্যালিলিও গ্যালিলেই-র প্রয়াণ দিবস
আজকের দিনে গ্যালিলিও গ্যালিলেই প্রয়াত হয়েছিলেন। ১৬৪২ সালের ৮ জানুয়ারি তিনি প্রয়াত হন। গতিবিদ্যা, বলবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানে তাঁর দক্ষতা ছিল প্রশ্নাতীত। এই সব বিষয়ে যুগান্তকারী আবিষ্কারও করেছেন তিনি।
আজকের দিনে গ্যালিলিও গ্যালিলেই প্রয়াত হয়েছিলেন। ১৬৪২ সালের ৮ জানুয়ারি তিনি প্রয়াত হন। গতিবিদ্যা, বলবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানে তাঁর দক্ষতা ছিল প্রশ্নাতীত। এই সব বিষয়ে যুগান্তকারী আবিষ্কারও করেছেন তিনি।
বিদেশ থেকে ভারতে এলে মেনে চলতে হবে বিধি-নিষেধ। এই কঠোর নিয়ম বলবৎ হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ঘোষণা, বিদেশ থেকে আগত যাত্রীদের ভারতে প্রবেশের পর ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়ম চালু হয়েছে। এই নিয়ম বাধ্যতামূলক ভাবে মেনে চলতে হবে।
দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আবারও আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে ৷ আবহাওয়া দফতর সূত্রের খবর,পশ্চিমী হিমালয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি হতে পারে তুষারপাতও ৷
আজঃ শনিবার ২৩ পৌষ ১৪২৮; ই: ০৮ জানুয়ারি ২০২২ তিরোধান দিবসঃকেশবচন্দ্র সেনগ্যালিলিও গ্যালিলি জন্মদিনঃআশাপূর্ণা দেবীএলভিস প্রেসলি তিথি: শুক্ল ষষ্ঠী, বিকাল ০৩:৪০ পর্যন্ত, পরে শুক্ল সপ্তমী;নক্ষত্র: পূর্বভাদ্রপদ, সকাল ১১:২৭পর্যন্ত, পরে উত্তরভাদ্রপদ নক্ষত্র;জন্মরাশি: মীন। সূর্যোদয়: ০৬:২২/ সূর্যাস্ত: ০৫:০৪(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০২:৩২; রাত-০২:৩৭ভাটা:- দিন-০৭:২২; রাত-০৭:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডি. সে.।বাতাসে…
শনিবার ২৩ পৌষ ১৪২৮; ই: ০৮ জানুয়ারি ২০২২ ♈/মেষ (Aries): নিরন্তর উদ্যম সাফল্য নিশ্চিত করতে পারে তাই ধৈর্য্য বজায় রাখা প্রয়োজন। কোনও নিমন্ত্রিত অতিথি আজ বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে, ফলে আর্থিক চাপ বাড়ার আশঙ্কা। ঘরে ঐক্য প্রতিষ্ঠায় ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করা প্রয়োজন। ভুল ভাববিনিময় বা বার্তা দিনটি নিষ্প্রাণ করতে পারে। শুভ সংখ্যা: ৫…
এফডিআই নীতি। বিমা ক্ষেত্রে ৭৪ শতাংশ প্রত্যক্ষ বিদেশি লগ্নির অনুমতি থাকলেও এলআইসি-র ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এলআইসি-র প্রথম শেয়ার ছাড়ার আগে সেই বাধা দূর করতে আগ্রহী কেন্দ্রীয় সরকার।
জীব-বিজ্ঞানী রাধিকা বেঙ্কটেশন রয়্যাল এন্টেমোলজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হলেন। উল্লেখ করা যায়, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ কলকাতার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সূত্রের খবর, রাতে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি-সহ আলিপুরদুয়ারে ভূ-কম্পন অনুভূত হয়। রাত ৮টা ১৮ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে।
২০১৫ সালের ৭ জানুয়ারি। এই দিনটিতে ধর্ম সংক্রান্ত কার্টুন ছাপার অভিযোগে ফরাসি ব্যঙ্গপত্রিকা শার্লি হেবদো-র প্যারিসের সদর দফতরে মৌলবাদী সংগঠনের হামলায় ১২ জনের মৃত্যু হয়েছিল।