Jyoti-Shyam-1

দুবাইয়ে বিশ্ব তিরন্দাজি প্যারা চ্যাম্পিয়নশিপে ইতিহাস

দুবাইয়ে বিশ্ব তিরন্দাজি প্যারা চ্যাম্পিয়নশিপে নতুন ইতিহাস রচনা করলেন ভারতের শ্যাম সুন্দর স্বামী ও জ্যোতি বালিয়ান। ভারতীয় জুটি মিক্সড টিম কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে ওঠে রুপো নিশ্চিত করলেন। এরপর ফাইনালে শ্যামদের সোনার লক্ষ্যে লড়াই করতে হবে রাশিয়ার তিরন্দাজদের বিরুদ্ধে।

Read More
Bangladesh Win-4

বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা জয়

চট্টগ্রামে অনবদ্য জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তন। আফগানদের বিরুদ্ধে ২১৬ রান তাড়া করতে নেমে ১২-তম ওভারে ৬ উইকেটে ৪৫ রান হয়ে যায় বাংলাদেশ।

Read More
Babar Azam-2

আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং শীর্ষে বাবর

প্রকাশিত হল আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকা। ওই তালিকাতে ১০ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৬৫১। অন্যদিকে শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট ৮০৫।

Read More
Dyuti Chand-1

অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্যুতির সোনা

জাতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী হয়ে মরসুম শুরু করলেন দ্যুতি চন্দ। উল্লেখ করা যায়, ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় গেমসে সোনাজয়ী দ্যুতি এই আসরে ১০০ মিটারে সোনা জয়ী হলেন ১১.৪৪ সেকেন্ড সময়ে।

Read More
ICC-1

আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে শীর্ষে ভারত

আইসিসি রাঙ্কিংয়ে শীর্ষে ভারত। আইসিসি-র টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছল ভারত। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ৩-০ ফলাফলে জয়ের পরই প্রথম স্থানে পৌঁছে গেল রোহিত শর্মার দল। ইংল্যান্ডকে ১০ পয়েন্টে পিছনে ফেলে এগিয়ে যায় ভারত।

Read More
Rustom Akramov-1

কোচ রুস্তম আক্রামভের প্রয়াণ

রুস্তম আক্রামভের (৭৩) প্রয়াণ। উজবেকিস্তান জাতীয় দলের প্রথম কোচ হয়েছিলেন তিনি। ১৯৪৮ সালের ১১ আগস্ট তাঁর জন্ম। দেশকে এশিয়া সেরাও করেছিলেন তিনি। উজবেকিস্তান অলিম্পিক কমিটি সূত্রে তাঁর প্রয়াণের খবর জানা যায়।

Read More
Yash Dhull-1

রঞ্জি ট্রফিতে ফের সেঞ্চুরি যশের

ফের সেঞ্চুরি যশের। রঞ্জি ট্রফিতে অভিষেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতের অধিনায়ক যশ ধুলের। দিল্লির হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন।

Read More
Kushal Mendis-1

টি-টোয়েন্টি সিরিজে অনবদ্য কুশল মেন্ডিস

জেতালেন মেন্ডিস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা থেকে শ্রীলঙ্কাকে রেহাই দিলেন কুশল মেন্ডিস। তিনি ৫৮ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেছেন। শ্রীলঙ্কা শেষ ম্যাচে জয় পেল ৫ উইকেটে।

Read More