ছবি বিশ্বাসের জন্মদিবস

sampadokio

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ছবি বিশ্বাস। ১৯০০ সালের ১৩ জুলাই কলকাতায় তাঁর জন্ম। তাঁর আসল নাম ছিল শচীন্দ্রনাথ। তিনি ছিলেন মঞ্চ এবং চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা। ১৯৩৬ সালে তাঁর প্রথম অভিনয় অন্নপূর্ণার মন্দির চলচ্চিত্রে। সত্যজিৎ রায়ের পরিচালনায় তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল জলসাঘর, দেবী ও কাঞ্চনজঙ্ঘা। পাশাপাশি তপন সিংহের পরিচালনায় কাবুলিওয়ালা চলচ্চিত্র। এছাড়াও প্রতিশ্রুতি, শুভদা, হেড মাস্টার উল্লেখযোগ্য। বহু বাণিজ্য সফল চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। তিনি মূলত সাহেবী এবং রাশভারি ব্যক্তিত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতিলাভ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *